Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

‘ময়লা ফেলার মাঠ হয়ে উঠেছে!’ ওটিটি প্ল্যাটফর্ম ছাড়লেন নওয়াজউদ্দিন

দ্য ওয়াল ব্যুরো: ক্ষোভ উগরে দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে (ott platform) আর কাজ করবেন না বলে জানালেন নওয়াজউদ্দিন সিদ্দিকি (nawazuddin siddiqui)। গত কয়েক বছরে অ্যামাজন প্রাইম,হটস্টার, নেটফ্লিক্স সহ স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিতে  কনটেন্ট প্রচুর বেড

‘ময়লা ফেলার মাঠ হয়ে উঠেছে!’ ওটিটি প্ল্যাটফর্ম ছাড়লেন নওয়াজউদ্দিন

শেষ আপডেট: 1 November 2021 12:29

দ্য ওয়াল ব্যুরো: ক্ষোভ উগরে দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে (ott platform) আর কাজ করবেন না বলে জানালেন নওয়াজউদ্দিন সিদ্দিকি (nawazuddin siddiqui)। গত কয়েক বছরে অ্যামাজন প্রাইম,হটস্টার, নেটফ্লিক্স সহ স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিতে  কনটেন্ট প্রচুর বেড়েছে।  নেটফ্লিক্সের প্রথম ভারতীয় অরিজিনাল সিরিজ ‘স্যাকরেড গেমস’-এ (sacred games) ভয়ঙ্কর স্বভাবের গ্যাংস্টার গনেশ গাইতোন্ডের চরিত্রে নওয়াজউদ্দিনের অভিনয় সবার প্রশংসা পেয়েছে। সিরিজে আছেন সেফ আলি খানও। কিন্তু নওয়াজউদ্দিন তারপরও ওটিটি প্ল্যাটফর্মে সন্তুষ্ট নন। একটি ফিল্মি ম্যাগাজিনকে সাক্ষাত্কারে তিনি বলেছেন, যত্ত সব আজেবাজে, অপ্রয়োজনীয় শোয়ের বর্জ্য ফেলার জায়গা (dumping ground) হয়ে উঠেছে এই প্ল্যাটফর্ম।  হয় এমন সব শো হচ্ছে যেগুলি প্রথমতঃ দেখারই যোগ্য নয়, অথবা এমন সব শোয়ের সিক্যুয়েল হচ্ছে, যেখানে নতুন আর কিছু বলার নেই! এই মঞ্চটা বড় প্রোডাকশন হাউস, অভিনেতাদের কাছে ‘ধান্দা’ হয়ে উঠেছে। বলিউডের বড় ফিল্ম প্রডিউসাররা ওটিটি দুনিয়ার বড় বড় সংস্থার সঙ্গে লাভজনক ডিল করছে। প্রডিউসাররা নিয়ন্ত্রণহীন কনটেন্ট তৈরির জন্য বিশাল পরিমাণ টাকা  পাচ্ছে। স্যাকরেড গেমস-এ কাজ করার সময় যে চ্যালেঞ্জ, আগ্রহ, আকর্ষণ ছিল, তা বর্তমানে উধাও বলে জানিয়েছেন নওয়াজ। নিজেই বলেছেন, যা দেখতেই পারব না, তাতে থাকি কী করে, সহ্য হবে সেটা? অন্য তারকারাও এখন ওটিটি  প্ল্যাটফর্মের দিকে ছুটছেন, মত নওয়াজের। কাহানি, গ্যাংস অব ওয়াসেপুর-এর মতো ছবিতে কাজ করে নাম করা অভিনেতা বলেছেন,এই স্টার সিস্টেম বড় পর্দাকে গ্রাস করে ফেলল। তথাকথিত তারকারা ওটিটি প্ল্যাটফর্মে বিপুল অর্থ পাচ্ছেন, বলিউডের এ তালিকাভুক্তদের মতো শোরগোল ফেলছেন। তাঁরা ভুলে যাচ্ছেন, কনটেন্টই আসল। তারকারা পর্দা শাসন করত, সেই জমানা চলে গিয়েছে। লকডাউন, ডিজিটালের প্রাধান্যের আগের সময়ে এ-তালিকাভুক্তরা দেশব্যাপী ৩ হাজার হলে তাদের ছবি রিলিজ করত। লোকের কাছে তা দেখা ছাড়া উপায় ছিল না। কিন্তু এখন দর্শকদের হাতে অফুরন্ত বাছাই  করার উপাদান।

```