Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

গানে নারীবিদ্বেষী কথা কেন? বিতর্কিত প্রশ্নের মুখে হানি সিং, জবাবে কী বললেন র‍্যাপার

দ্য ওয়াল ব্যুরো: সঙ্গীতশিল্পী হানি সিংয়ের (Honey Singh) বিরুদ্ধে ফের নারীবিদ্বেষী (misogynistic) মন্তব্যের অভিযোগ উঠল। নিজের কেরিয়ারের শুরু থেকেই চটুল পাঞ্জাবি গানে মহিলাদের ছোট করে দেখানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই নিয়ে হানি বলেছিলে

গানে নারীবিদ্বেষী কথা কেন? বিতর্কিত প্রশ্নের মুখে হানি সিং, জবাবে কী বললেন র‍্যাপার

শেষ আপডেট: 16 April 2023 07:52

দ্য ওয়াল ব্যুরো: সঙ্গীতশিল্পী হানি সিংয়ের (Honey Singh) বিরুদ্ধে ফের নারীবিদ্বেষী (misogynistic) মন্তব্যের অভিযোগ উঠল। নিজের কেরিয়ারের শুরু থেকেই চটুল পাঞ্জাবি গানে মহিলাদের ছোট করে দেখানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই নিয়ে হানি বলেছিলেন, 'এটা ইচ্ছাকৃত নয়। গানের মেজাজ অনুযায়ীই এমনটা করি।' আর এবার আরও এক কদম এগিয়ে তাঁর যুক্তি, 'যদি মেয়েদের নিয়ে এত বিতর্কিত কথা বলি, তাহলে মেয়েদের বিয়েতেই আমায় পারফর্ম করতে ডাকা হয় কেন?'

হানি সিংকে নিয়ে সম্প্রতি একটি তথ্যচিত্র তৈরি হয়েছে। তারই প্রোমোশনে এসে হানি বললেন, 'আমার গান যদি এত মানুষের অপছন্দ হয়, তবে শুনছে কেন? আমি ইচ্ছাকৃতভাবে কোনও নারীবিদ্বেষী মন্তব্য করি না। সবার যদি সেটাই মনে হয়, তাহলে মেয়েদের বিয়েতে কেন আমায় পারফর্ম করতে ডাকা হয়? গত ১৫ বছর ধরে আমি কত বিয়ের অনুষ্ঠানে গান গাইছি। এমনকী 'পার্টি অল নাইট' গানে অনেক বয়স্ক মহিলারাও আমার সঙ্গে নাচ করেন।'

উল্লেখ্য, ২০১৫ সালে মানসিক অবসাদের কারণে কাজ থেকে বিরতি নিয়েছিলেন এই তারকা র‍্যাপার। অনেকগুলো বছর সময় নিয়ে ধীরে ধীরে আবার গানের জগতে ফিরেছেন। জানা গিয়েছে, তাঁকে নিয়ে যে ডকুমেন্টারিটি তৈরি হয়েছে, সেখানে এই অন্ধকার সময়েও কথাও তুলে ধরা হবে। প্রকাশ্যে আসবে হানির জীবনের বহু অজানা গল্প। খুব শিগগিরই নেটফ্লিক্স প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই তথ্যচিত্রটি।

স্তন দুলিয়ে চলকে দিলেন যৌবন, হাঁটু পর্যন্ত রাত পোশাকে সেনসেশন সোফিয়া


```