Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

সবই তো ঠিক ছিল, হঠাৎ কিশোরের সঙ্গে গান না গাওয়ার সিদ্ধান্ত নেন লতা, কিন্তু কেন?

কিশোর কুমার ও লতা মঙ্গেশকর—বলিউড সঙ্গীত জগতের এক অবিচ্ছেদ্য জুটি। তাঁদের কণ্ঠে একের পর এক গান সুপারহিট হয়েছে।

সবই তো ঠিক ছিল, হঠাৎ কিশোরের সঙ্গে গান না গাওয়ার সিদ্ধান্ত নেন লতা, কিন্তু কেন?

কিশোর কুমার ও লতা মঙ্গেশকর

শেষ আপডেট: 11 April 2025 19:07

দ্য ওয়াল ব্যুরো: কিশোর কুমার ও লতা মঙ্গেশকর—বলিউড সঙ্গীত জগতের এক অবিচ্ছেদ্য জুটি। তাঁদের কণ্ঠে একের পর এক গান সুপারহিট হয়েছে। প্রথমবার ১৯৪৮ সালে ইয়ে কৌন আয়া রে গানের মাধ্যমে একসঙ্গে গাওয়া শুরু করেন তাঁরা। সেই থেকে তাঁদের সুরের জাদু এক অন্য মাত্রা পায়। লতা মঙ্গেশকর নিজেই একবার জানিয়েছিলেন, কিশোর কুমার শুধু অসাধারণ গায়কই নন, বরং একজন দারুণ মানুষও ছিলেন। 

তাঁর অনুপস্থিতি সারা জীবন অনুভব করবেন বলেও বলেছিলেন তিনি। তবে অবাক করার মতো বিষয় হল, একসময় লতা মঙ্গেশকর সিদ্ধান্ত নিয়েছিলেন যে কিশোর কুমারের সঙ্গে আর গান গাইবেন না! কারণটা বেশ মজার হলেও গুরুত্বপূর্ণ ছিল তাঁর জন্য। এক সাক্ষাৎকারে লতা জানিয়েছিলেন, কিশোর কুমার রেকর্ডিং স্টুডিওতে ঢুকলেই শুরু হয়ে যেত মজার গল্প, হাসাহাসি। পুরো পরিবেশ হয়ে উঠত প্রাণবন্ত। 

কিন্তু সমস্যা ছিল লতার গলার উপর এই হাসিঠাট্টার প্রভাব পড়ত। প্রচুর হাসির কারণে তাঁর কণ্ঠ ক্লান্ত হয়ে যেত, আর ততক্ষণে কিশোর কুমার বেশ স্বচ্ছন্দে গান গেয়ে বেরিয়ে যেতেন। ফলাফল? লতার পক্ষে তখন আর সেভাবে গান গাওয়া সম্ভব হত না। এই কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, কিশোর কুমারের সঙ্গে আর গান করবেন না। 

এরপর থেকে এই জুটিকে আগের মতো একসঙ্গে ততটা দেখা যায়নি। যদিও বলিউডের অন্দরে এই নিয়ে নানা গল্প শোনা যায়, যা আজও সিনেপ্রেমীদের জন্য কৌতূহলের বিষয় হয়ে রয়ে গিয়েছে।


```