Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আমিরের পর এবার বয়কটের মুখে আলিয়া! গার্হস্থ্য হিংসা প্রচারের অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: আমির খানের 'লাল সিং চাড্ডা'-র পর এবার আলিয়া ভাটের (Alia Bhatt) 'ডার্লিংস' (Darlings) বয়কটের ডাক দিলেন নেটিজেনরা। তাঁদের দাবি, এই ছবিতে আলিয়া গার্হস্থ্য হিংসার প্রচার করেছেন। ৫ অগস্ট অর্থাৎ আগামীকালই নেটফ্লিক্সে মুক্তি পাবে

আমিরের পর এবার বয়কটের মুখে আলিয়া! গার্হস্থ্য হিংসা প্রচারের অভিযোগ

শেষ আপডেট: 4 August 2022 12:21

দ্য ওয়াল ব্যুরো: আমির খানের 'লাল সিং চাড্ডা'-র পর এবার আলিয়া ভাটের (Alia Bhatt) 'ডার্লিংস' (Darlings) বয়কটের ডাক দিলেন নেটিজেনরা। তাঁদের দাবি, এই ছবিতে আলিয়া গার্হস্থ্য হিংসার প্রচার করেছেন। ৫ অগস্ট অর্থাৎ আগামীকালই নেটফ্লিক্সে মুক্তি পাবে 'ডার্লিংস'।

https://twitter.com/IM_atulp/status/1554876706309038080?s=20&t=4n4BzlfwlyyfblCyekpapQ

এই ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসাবেও নয়া ইনিংস শুরু করছেন তিনি। শাহরুখ খান ও গৌরি খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে জুটি বেঁধে এই সিনেমার কো-প্রোডিউসার হয়েছেন আলিয়া। ছবিতে তিনি ছাড়াও রয়েছেন বিজয় বর্মা, শেফালি শাহের মতো অভিনেতারা।

সিনেমার ট্রেলারে কয়েকটি দৃশ্যে দেখা যায়, আলিয়া তাঁর স্বামীকে নির্যাতন করছেন। ঘরের ভেতর চেয়ারের সঙ্গে দড়ি বেঁধে স্বামীকে বসিয়ে রেখেছেন। এমনকি মারছেনও।

স্যানিটারি ন্যাপকিনের উপরে কৃষ্ণের মূর্তি! মৌলবাদীদের নিশানায় ‘মাসুম সওয়াল’-এর পোস্টার

এই দৃশ্য দেখেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। টুইটারে একজন লেখেন, 'সবার উচিত ডার্লিংসের মতো সিনেমা বয়কট করা। বলিউডের কাছে পুরুষের উপর গার্হস্থ্য হিংসা খুবই হাস্যকর ঘটনা মনে হচ্ছে। হ্যাশট্যাগ বয়কট আলিয়াও লেখেন তিনি।

https://twitter.com/PriyaScifi/status/1554474087099277315?s=20&t=lNmzgjfM1LBqqnqOcTaLSA

গত মঙ্গলবারই নয়াদিল্লিতে 'ডার্লিংস'-এর প্রচারে গিয়েছিলেন আলিয়া। সেখানে ছবিটির নতুন গান 'লা ইলাজ' মুক্তি পায়। এর একদিনের মধ্যেই বয়কটের মুখে পড়লেন তিনি।


```