Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

‘সিতারে জমিন পর’ ইউটিউবে আনতে কোটি কোটি টাকা খসল আমিরের পকেট থেকে, কিন্তু কেন?

জুনে মুক্তিপ্রাপ্ত ‘সিতারে জমিন পর’ সিনেমা ইউটিউবে আনতে কোটি কোটি টাকা খরচ করেছেন আমির খান। কেন তিনি ওটিটি না দিয়ে সিনেমাহলেই ছবিটি মুক্তি দিতে চাইলেন, বিস্তারিত জানুন।

 

‘সিতারে জমিন পর’ ইউটিউবে আনতে কোটি কোটি টাকা খসল আমিরের পকেট থেকে, কিন্তু কেন?

‘সিতারে জমিন পর’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 10 August 2025 12:48

দ্য ওয়াল ব্যুরো: জুন মাসে মুক্তি পাওয়া আমির খান অভিনীত ছবি ‘সিতারে জমিন পর’ মুক্তির পরই দর্শকমহলে ব্যাপক প্রশংসা ও ভালবাসা অর্জন করে। কিন্তু সিনেমাটি মুক্তির প্রথম পর্যায়ে ওটিটি প্ল্যাটফর্মে না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে শুরু হয় নানা জল্পনা। দর্শকরা কিছুটা হতাশাও হয়েছিলেন, যদিও অনেকেই আমিরের এই সিদ্ধান্তকে সম্মানও জানিয়েছিলেন।

সম্প্রতি ইউটিউবে মুক্তি পাওয়া এই ছবির পেছনে আমির যে বিশাল অর্থ ব্যয় করেছেন, তা সামনে এসেছে এক সাক্ষাৎকারে। তিনি জানান, “ছবিটি ইউটিউবে রিলিজ করার জন্য প্রথমে ৯৬ কোটি টাকা ঠিক করা হয়েছিল, কিন্তু আমার পার্টনার তা মেনে নেননি। ফলে আমাকে খরচ বাড়িয়ে প্রায় ১২২ থেকে ১৩১ কোটি টাকা পর্যন্ত ব্যয় করতে হয়েছে। আজ ইউটিউবে ছবিটি দর্শকদের ভালো লেগেছে, তারা খুব উপভোগ করছে।”

ছবিটি মুক্তির আগে এক সাক্ষাৎকারে আমির নিজেই বলেছিলেন, “আমি সিনেমার প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। জানি এই সিদ্ধান্ত একটি বড় ঝুঁকি, অর্থ বিনিয়োগের ব্যাপারও রয়েছে, তবুও আমি চাই দর্শকরা সিনেমা হলে এসে ছবিটি দেখুক। আমি আমার কাজ এবং দর্শকের প্রতি সম্পূর্ণ আস্থা রাখি।”

অন্যদিকে, বাণিজ্য বিশ্লেষক কোমল নাহতা জানান, আমির ১২০ কোটি টাকার ডিজিটাল রাইটের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। কারণ তিনি চাইছেন দর্শকরা সিনেমাহলে ছবি দেখুক, যা তাঁর জন্য আরও বড় সাফল্যের মাপকাঠি।
 


```