Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেগানের বিয়েতে প্রিয়াঙ্কার সঙ্গী কে?

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার খ্যাতি মুম্বইয়ের গণ্ডি ছাড়িয়ে হলিউডে পাড়ি দিয়েছে বহুদিন আগে। এবার তাঁর পরিচিতির বৃত্তে  ঢুকে পড়তে চলেছেন ব্রিটিশ রাজপ্রাসাদের অন্দরমহলের মানুষজনও। ব্রিটেনের রাজকুমার হ্যারির হবু বউ মার্কেলের সঙ্

মেগানের বিয়েতে প্রিয়াঙ্কার সঙ্গী কে?

শেষ আপডেট: 5 May 2018 07:34

দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার খ্যাতি মুম্বইয়ের গণ্ডি ছাড়িয়ে হলিউডে পাড়ি দিয়েছে বহুদিন আগে। এবার তাঁর পরিচিতির বৃত্তে  ঢুকে পড়তে চলেছেন ব্রিটিশ রাজপ্রাসাদের অন্দরমহলের মানুষজনও। ব্রিটেনের রাজকুমার হ্যারির হবু বউ মার্কেলের সঙ্গে নাকি প্রিয়াঙ্কার বন্ধুত্ব বেশ গভীর। সেই বন্ধুত্বের সূত্রেই এবার রাজপ্রাসাদের অন্দরমহলে তাঁর পা পড়তে চলেছে। শোনা যাচ্ছিল মেগানের বিয়েতে ব্রাইডসমেড অর্থাৎ নিত কনে হবেন প্রিয়াঙ্কা। যদিও তিনি নিজে তেমন সম্ভাবনা নস্যাৎ করে দিয়েছেন। সম্প্রতি অ্যান্ডি কোহেনের টক শো ‘ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ’-এ অ্যাভেঞ্জার্স তারকা সেবাস্টিয়ান স্টানের সঙ্গে উপস্থিত হয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, আপনি কি মেগান মার্কেলের বন্ধু? পিগি চপস বলেন, বছরকয়েক আগে একটা পার্টিতে আলাপ হয়েছিল । মেগান খুব হাসিখুশি মেয়ে। ভালবাসতে জানে। তাই মেগানের মতো মেয়েকে না ভালবেসে থাকা যায় না। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, বিয়েতে একাই যাবেন নাকি কোনও সঙ্গী থাকবে? এই প্রশ্ন শুনে তিনি চমকে যান । তারপরে বলেন, এখনও কিছু ঠিক হয়নি । বিয়েতে কী পোশাক পরে যাবেন তাও ঠিক হয়নি । তবে তা নিয়ে আপাতত মাথা ঘামাছেন না । পোশাকের চেয়ে তাঁর বেশি চিন্তা টুপি নিয়ে ।

```