Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দ্বিতীয় নয়, তৃতীয়বার সংসার পাততে চলেছেন অনুপম! প্রথমবার কে এসেছিলেন তাঁর জীবনে 

কিন্তু প্রাক্তনের বিয়ের কয়েক মাস কাটতে না কাটতেই তাঁর বিয়ের খবর অবাক করেছে অনেককেই। 

দ্বিতীয় নয়, তৃতীয়বার সংসার পাততে চলেছেন অনুপম! প্রথমবার কে এসেছিলেন তাঁর জীবনে 

শেষ আপডেট: 27 February 2024 15:31

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় অনবরত ট্রোলিংয়ের শিকার অনুপম। কাঞ্চনের বিয়ে নিয়ে চর্চার মাঝেই আগুনে ঘি পড়ার মতো এল অনুপমের বিয়ের খবর। সঙ্গে সঙ্গে নেটদুনিয়া তোলপাড়! কারণ একসময় প্রিয়া পরমব্রতর বিয়ের পর অনুপমকে সবাই সহানুভূতি দেখিয়েছিল। কিন্তু প্রাক্তনের বিয়ের কয়েক মাস কাটতে না কাটতেই তাঁর বিয়ের খবর অবাক করেছে অনেককেই। 


আগামী ২ মার্চ গায়িকা প্রশ্মিতা পালকে বিয়ে করছেন অনুপম। ইতিমধ্যেই এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছে। তবে অনুপমের এটি দ্বিতীয় বিয়ে নয়। এই নিয়ে তৃতীয়বার সংসার গড়তে চলেছেন এই গায়ক। যাদবপুরে পড়াকালীন তিনি এক বান্ধবীকে বিয়ে করেছিলেন। সেই বান্ধবীই ছিলেন অনুপমের প্রথম স্ত্রী। তবে তিনি কে, তা অনুপমের কাছের মানুষেরা ছাড়া কেউ জানে না। যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়ার সময় বিয়ে করার পর তাঁরা বেঙ্গালুরুতে বেশ কিছু বছর ছিলেনও। সূত্রের খবর বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা।

Anupam-Prashmita: ভেঙেছে বিয়ে, প্রেমে বিশ্বাস না-হারানো অনুপম মন দিলেন  প্রশ্মিতাকে? গুঞ্জন টলিউডে - Is Anupam Roy found love again?  Singer-Composer's friendship with Prashmita Paul ...
অন্যদিকে প্রশ্মিতারও এটা দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি শৌনক নামে এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ে করার কয়েক মাসের মধ্যেই তাঁদের ঘর ভাঙে। সম্ভবত সেই কারণেই বিয়েতে আর জাঁকজমক চান না গায়ক। নিজস্ব একান্ত বৃত্তে চারহাত এক করবেন বলে জানিয়েছেন সংবাদমাধ্যমকে


```