Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শোয়েবের তিন নম্বর বিয়ে,নতুন স্ত্রীর দু’নম্বর,এই পাক অভিনেত্রীরও হায়দরাবাদ যোগ রয়েছে

তিন নম্বর বিয়েটা করে ফেললেন শোয়েব মালিক। নতুন স্ত্রী হলেন বিতর্কিত পাক অভিনেত্রী সানা জাভেদ।

শোয়েবের তিন নম্বর বিয়ে,নতুন স্ত্রীর দু’নম্বর,এই পাক অভিনেত্রীরও হায়দরাবাদ যোগ রয়েছে

শেষ আপডেট: 20 January 2024 13:17

দ্য ওয়াল ব্যুরো: ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে পাক ক্রিকেটার সোয়েব মালিকের দাম্পত্য সম্পর্কে যে চিড় ধরেছে তা নিয়ে একটা জল্পনা ছিলই। দু’দিন আগে তাঁর সোশাল মিডিয়ার পেজ থেকে সোয়েবের সব ছবি ডিলিট করে দিয়ে সেই জল্পনা উস্কে দিয়েছিলেন সানিয়া নিজেই।

শনিবার সকালে দেখা গেল, তাঁর তিন নম্বর বিয়েটা করে ফেললেন শোয়েব মালিক। করাচিতে জাঁকজমক করে অতিথিদের দাওয়াত দিয়ে হল সেই বিয়ে। নতুন স্ত্রী হলেন বিতর্কিত পাক অভিনেত্রী সানা জাভেদ।

পাক চলচ্চিত্র দুনিয়ায় সানা জাভেদের ডেবু হয়েছিল ২০১২ সালে। শের-ই-জাত নামে এক টিভি সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয় হয়ে উঠেছিলেন সারা। পরে রুসওয়াই নামে তাঁর অভিনীত একটি নাটকও সাড়া ফেলেছিল। কিন্তু গত বছর এই পাক অভিনেত্রীকে নিয়ে সোশাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে।

পাক সিনেমার অনেক কলাকুশলী অভিযোগ করেন, সানার ব্যবহার খুব খারাপ। তা নিয়ে আবার মামলা মোকদ্দমা করেছিলেন সানা। সেই সময়ে খোলাখুলিই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন শোয়েব মালিক। দুজনের সম্পর্কের শুরু তখন থেকেই। সানিয়া ব্যাপারটার খোঁজ পান আরও পরে।

সানিয়া মির্জার সঙ্গে বিয়ের আগে শোয়েব আরও একবার বিয়ে করেছিলেন। তাঁর প্রথম স্ত্রী ছিলেন আয়েশা সিদ্দিকি। ২০১০ সালে ৭ এপ্রিল তাঁকে তালাক দিয়ে পাঁচ দিন পর সানিয়া মির্জাকে বিয়ে করে নিয়েছিলেন শোয়েব মালিক। হায়দরাবাদের তাজ কৃষ্ণা হোটেলে তাঁদের বিয়ের অনুষ্ঠান হয়। ২০১৮ সালে শোয়েব ও সানিয়ার পুত্র সন্তানের জন্ম হয়।

এদিকে সানা জাভেদরও এটা দ্বিতীয় বিয়ে। তাঁর জন্ম হয়েছিল জেড্ডায়। কিন্তু তাঁর পরিবারের শিকড় ছিল হায়দরাবাদে। দেশ ভাগের পর তাঁর বাবার পরিবার পাকিস্তানে চলে যায়। এহেন সানা পড়াশুনাও করেছেন জেড্ডায়। পরে পাকিস্তানে ফিরে এসে করাচি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করেন। তিন বছর আগে তাঁর প্রথম বিয়ে হয়। পাকিস্তানি গায়ক উমর যসওয়ালকে এক ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেছিলেন সানা জাভেদ। সে বিয়ে বেশি দিন টেকেনি। এবার শোয়েবের সঙ্গে নিকাহ হল এই পাক অভিনেত্রীর।


```