Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহরুখ আবার কে? হিমন্ত আকাশ থেকে পড়লেন!

দ্য ওয়াল ব্যুরো: দু'দিন আগের কথা। বিজেপির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, দলের নেতামন্ত্রীরা যেন সিনেমা নিয়ে বিতর্কিত মন্তব্য না করেন। গত মাসখানেক ধরে দেখা যাচ্ছে, বিক্ষিপ্তভাবে দেশজুড়ে গেরুয়া বাহিনী শাহরুখের (Shah Rukh Khan)

শাহরুখ আবার কে? হিমন্ত আকাশ থেকে পড়লেন!

শেষ আপডেট: 21 January 2023 15:30

দ্য ওয়াল ব্যুরো: দু'দিন আগের কথা। বিজেপির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, দলের নেতামন্ত্রীরা যেন সিনেমা নিয়ে বিতর্কিত মন্তব্য না করেন। গত মাসখানেক ধরে দেখা যাচ্ছে, বিক্ষিপ্তভাবে দেশজুড়ে গেরুয়া বাহিনী শাহরুখের (Shah Rukh Khan) 'পাঠান' (Pathaan) ছবির কিছু দৃশ্য নিয়ে নানান প্রশ্ন তুলছেন। কোথাও পোস্টার ছিঁড়ছেন, কোথাও বা বয়কটের দাবি জানাচ্ছেন। প্রধানমন্ত্রীর কথাকে সবাই সেই ঘটনার সঙ্গেই জুড়ে দেখছিলেন।

কিন্তু শনিবাসরীয় সন্ধেয় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himant Biswa Sharma) যেন প্রমাণ করে ছাড়লেন যে প্রধানমন্ত্রীর ও সব বাণী শুধু কথার কথা! শুক্রবার সন্ধেয় আগরতলার নারেঙ্গি এলাকায় একটি প্রেক্ষাগৃহে 'পাঠান' মুক্তি পাওয়ার আগেই ছবির প্রদর্শন বন্ধ করতে বিক্ষোভ দেখিয়েছেন বজরং দলের কর্মীরা। পাঠানের পোস্টার ছেঁড়া হয়েছে, শাহরুখের খড়ের পুতুল জ্বালানো হয়েছে। তা নিয়েই সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন হিমন্তকে। জবাবে হিমন্ত বলেন, "কে শাহরুখ খান? আমি এই নামের কাউকে চিনি না। 'পাঠান' নামের কোনও ছবির কথাও জানি না।"

হিমন্ত হলেন আদ্যন্ত মোদী ভক্ত! সেই সঙ্গে অমিত শাহর অনুরাগী ও অনুগামী। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। হিমন্ত শাহরুখের নাম শুনে যেরকম আকাশ থেকে পড়েছেন, তাতে অনেকেই বিস্মিত।

Shah Rukh Khan, Pathaan, Himant Biswa Sharma
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সেলফি তুলছেন শাহরুখ খান ও আমির খান

পরে শাহরুখের নাম না করে অসমের মুখ্যমন্ত্রী আরও বলেন, "উনি (পড়ুন শাহরুখ খান) নিজে এখনও ফোন করে কোনও সমস্যার কথা জানাননি। বলিউডের অনেকেই যদিও নিজেদের সমস্যার কথা আমায় জানায়। আমি তা সুরাহা করার চেষ্টাও করি। উনি নিজে আমায় কিছু বললে, তখন আমি বিষয়টি খতিয়ে দেখব।"

পর্যবেক্ষকদের অনেকের মতে, শাহরুখকে চিনতে না পারাও হতে পারে কৌশল। হতে পারে এটাও ধর্মীয় মেরুকরণের অস্ত্র। এ ব্যাপারে লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছেন, গেরুয়া শিবিরের ফ্রিঞ্জ এলিমেন্ট বা প্রান্তিক উপাদান যাদের বলা হয়, তারা আসলে প্রান্তিক উপাদান নয়। তারাই বিজেপির মূলস্রোত। ওরা এভাবেই সমাজে বিভাজন করে রাজনৈতিক ফায়দা নিতে চায়। কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এ ধরনের কথা বলেন, তখন আর এ নিয়ে ধন্ধ থাকা উচিত নয়।

শুধু অসমে কেন, বাংলাতেও বিজেপি মেরুকরণের অস্ত্রে শান দেওয়ার অবিরত চেষ্টা করছে বলে মত অধীরের। প্রসঙ্গত, বাংলায় সংখ্যালঘুদের একাংশকে আকছার জেহাদি ইত্যাদি বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার একটা ব্যতিক্রম অবশ্য দেখা গিয়েছে। তৃণমূলের ভাঙরের নেতা আরাবুল ইসলাম গ্রেফতারের দাবিতে আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকি বিক্ষোভ দেখালে তাঁর সমর্থনে দাঁড়িয়েছেন শুভেন্দু। এমনকি এও বলেন, নওসাদ ভাল ছেলে।

'পাঠান' প্রথমদিন দেখতে না পেলে নিজেকে শেষ করার হুমকি শাহরুখ-ভক্তের, ভাইরাল ভিডিও


```