
কে এই সুন্দরী?
শেষ আপডেট: 24 February 2025 20:10
দ্য ওয়াল ব্যুরো: বাইশগজে পারফর্ম করলে প্রেমিকার উদ্দেশে চুমু ছুড়ে দেওয়ার ট্রেন্ড সেট করেছিলেন বিরাট কোহলি। অধুনা স্ত্রী তৎকালীন প্রেমিকা অনুষ্কা শর্মার উদ্দেশে ছুড়ে দিয়েছিলেন 'ফ্লাইং কিস'। গতকাল অর্থাৎ রবিবারের ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচেও একই ঘটনার প্রতিচ্ছবি। তবে এবার রিভার্স রোল। কাণ্ডারী বিরাট নন, বরং হার্দিক পান্ডিয়ার উদ্দেশেই গ্যালারি থেকে উড়ে এল চুমু! পাঠালেন তাঁর চর্চিত প্রেমিকা। কে তিনি?
নাম জ্যাসলিন ওয়ালিয়া। ভারতীয় বংশোদ্ভূত হলেও তিনি ব্রিটিশ। একাধিক প্রতিভার অধিকারী এই জ্যাসমিল। ব্যাঙ্কের চাকরি থেকে গান, ইউটিউব ভ্লগিং থেকে অভিনয়— তাঁর তালিকায় বাদ নেই কিছুই। এমনকি বলিউডেও কাজ করেছেন জ্যাসমিন।
২০১৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সোনু কে টিটু কি সুইটি’ নামের একটি হিন্দি ছবি। সেখানে ‘বম ডিগি’ গানটি গেয়েছেন জ্যাসমিন। ২০১৪ ও ২০১৫ সালে পর পর দু’বছর এশিয়ার প্রথম ৫০ জন ‘সেক্সিয়েস্ট উওম্যান’-এর তালিকায় জায়গা পেয়েছেন হ্যাসমিন। জ্যাসমিন বা হার্দিক এখনও পর্যন্ত এই সম্পর্কে শিলমোহর না দিলেও, শোনা যাচ্ছে তিনিই হার্দিকের মন কেড়েছেন।
প্রসঙ্গত, এক যৌথ বিবৃতির মধ্যে দিয়ে বিচ্ছেদের কথা ঘোষণা করেন হার্দিক ও নাতাশা স্তানকোভিচ। তাঁদের এক সন্তান রয়েছে। নাম অগস্ত্য। বিবৃতিতে তাঁরা দু'জনেই জানানা, ছেলের দায়িত্ব ভাগ করে নেবেন তাঁরা। দু'জনেই বড় করে তুলবেন একরত্তি অগস্ত্যকে।