
শেষ আপডেট: 3 January 2024 20:04
দ্য ওয়াল ব্যুরো: বিটাউনে কোনও বিয়ে লাগলেই হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আর সেই বিয়ে যদি আমির খানের মেয়ের হয় তাহলে তো কথাই নেই। দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন ইরা খান। জানা গেছে, বুধবার দুই হাত এক হতে চলেছে এই যুগলের। কিন্তু কে আমির খানের জামাই সেটা কী জানেন?
নূপুর শিখরে পেশায় একজন ফিটনেস প্রশিক্ষক এবং ক্রীড়াবিদ। পুণেতে তাঁর জন্ম ১৯৮৫ সালে। উচ্চশিক্ষার জন্য মুম্বই আসার আগে নূপুর নিজের শহরের স্কুলেই পড়েছেন। তারপর মুম্বইয়ের আরএ পোদ্দার কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্স থেকে স্নাতকের পড়াশোনা শেষ করেন। কলেজের পড়ার সময় থেকেই নূপুরের ফিটনেসের প্রতি আগ্রহ বাড়তে থাকে। প্রথমে তিনি একজন ফিটনেস কোচ হিসেবে আত্মপ্রকাশ করলেও পরবর্তীতে ক্রীড়াবিদ এবং একজন প্রশিক্ষকের ভূমিকাতে তাঁকে দেখা যায়।
এমনকী ২০০৯ সালে ফিটনেসিজম নামে একটি মার্শাল আর্ট অ্যাকাডেমিও প্রতিষ্ঠা করেন তিনি। অভিনেত্রী সুস্মিতা সেন থেকে শুরু করে নিজের শ্বশুর আমির খান সহ অনেক অভিনেতা অভিনেত্রীকে প্রশিক্ষণ দিয়েছেন তিনি। জানা গেছে, ২০১০ সালে প্রথম তিনি বিশেষ প্রশিক্ষন নেন তারপর ২০১৪ সালে তাইওয়ান ৭০.৩ আয়রনম্যান ট্রায়াথেলনেও অংশগ্রহন করেন। ২০১৬ সালে সেই ট্রায়াথেলন শেষও করেন।
এরপর নূপুরকে টিভিতে বেশ কয়েকটি শোতেও অংশগ্রহণ করতেও দেখা যায়। যেমন, নেটফ্লিক্সের আল্টিমেট বিস্টমাস্টার ছাড়াও ২০১৮ সালে ডিজনি ইন্ডিয়ার শো আলাদিন - এক্সপেরিয়েন্স দ্য ম্যাজিকে ফাইট মাস্টার হিসেবেও কাজ করেছেন তিনি।
নূপুর সবথেকে বেশি চর্চিত হয় ২০১৯ সালে একটি নুড ফটোশ্যুটের সময়ে। সাহসী এবং বিতর্কিত এই ফটোশ্যুটে তাঁকে দেখা যায় পুরো নগ্ন শরীরে একটি খোলা মাঠে দৌড়াতে। ফিটনেস প্রশিক্ষকের এমন ছবি দেখে অনেকেই বিরূপ মন্তব্য করেন ঠিকই তবে একইসঙ্গে প্রচুর প্রশংসাও কুড়োন।
View this post on Instagram
আমির কন্যা ইরা এবং নূপুর ২০২১ সালে প্রথম নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। তারপর একই বছরে আয়রনম্যান রেসের ফিনিশিং লাইনের কাছে এসে প্রেমিকা ইরাকে বিয়ের প্রস্তাব দেন। বুধবার চার হাত এক হতে চলেছে যুগলের।