Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সেই 'মায়া মায়া' নায়িকা মল্লিকা শেরাওয়াত এখন কোথায়? ফিরবেন কি বলিউডে?

এক সময়ের পুরুষ-হৃদয়ে ঝড় তোলা নায়িকা মল্লিকা শেরাওয়াত। প্রায় প্রতিদিনই তাঁকে কোনও না কোনও কারণে সংবাদ শিরোনামে দেখা যেত।

সেই 'মায়া মায়া' নায়িকা মল্লিকা শেরাওয়াত এখন কোথায়? ফিরবেন কি বলিউডে?

মল্লিকা শেরাওয়াত

শেষ আপডেট: 20 September 2024 18:48

দ্য ওয়াল ব্যুরো: এক সময়ের পুরুষ-হৃদয়ে ঝড় তোলা নায়িকা মল্লিকা শেরাওয়াত। প্রায় প্রতিদিনই তাঁকে কোনও না কোনও কারণে সংবাদ শিরোনামে দেখা যেত। এমনকী নায়িকার অভিনীত বিভিন্ন সাহসী দৃশ্য দর্শকের চোখে এখনও ভেসে ওঠে। ইমরান হাশমির সঙ্গে মল্লিকার জুটি বিশাল জায়গা করে নিয়েছিল দর্শকের মনে। 

তারপর থেকে অনেক বছর বড় পর্দায় দীর্ঘদিন দেখা যায় না তাঁকে। খুব কম সাক্ষাৎকারে তিনি এসেছেন। নেটিজেনদের মনে প্রশ্ন একটাই, মল্লিকা শেরাওয়াত এখন কোথায়? তিনি কি আর কখনও বলিউডে কাজ করবেন না? এবার এই সব প্রশ্নের উত্তর মিলল।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মল্লিকার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে ইমরান হাশমির সঙ্গে জড়িয়ে ধরে হেসে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। তাছাড়া বড় পর্দায় দেখা না গেলেও ইনস্টাগ্রামে তিনি বেশ সক্রিয়। প্রায় প্রতিদিনই কোনও না কোনও পোস্ট করেন। মাঝে মাঝেই নানা ধরনের রিলস-এ তাঁকে দেখা যায়।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁকে দেখা যায়। প্রশ্ন করা হয়, বর্তমানে কি কোনও কাজ নেই তাঁর হাতে? স্পষ্ট ভাষায় মল্লিকার উত্তর, 'অনেক হিরোরাই রাতে দেখা করতে বলতেন। আমি প্রশ্ন করতাম রাতেই কেন দেখা করতে হবে? কিন্তু তার উত্তরে আমাকে অনেক সময় অনেক কথা শুনতে হয়েছে। সিনেমায় আমি অনেক বোল্ড দৃশ্যে অভিনয় করেছি বলেই নাকি আমাকে রাতে দেখা করার জন্য ডাকা হচ্ছে।'

তিনি আরও বলেন, 'আমার হাত থেকে একাধিক কাজ চলে গিয়েছে, কারণ বড় বড় নায়কদের সঙ্গে আমি কখনওই আপোস করতে রাজি হইনি। পর্দায় সাহসী দৃশ্যে অভিনয় করেছি বলে নায়কদের সঙ্গে সময় কাটাতে হবে, এটা হতে পারে না। তবে প্রায় দু'দশক পর ফের হিন্দি ছবির পর্দায় ফিরতে চলেছি। তার জন্য তৈরি থাকুন।' 


```