Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুখে হাসি, হাতে শপিং ব্যাগ! হানিমুনে কোথায় গেলেন অনুপম-প্রশ্মিতা

সম্প্রতি প্রশ্মিতা পালের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও দেখে জল্পনা তৈরি হয় যে, অনুপম আর প্রশ্মিতা হয়তো হানিমুনে গেছেন।

মুখে হাসি, হাতে শপিং ব্যাগ! হানিমুনে কোথায় গেলেন অনুপম-প্রশ্মিতা

অনুপম রয় এবং প্রশ্মিতা পাল

শেষ আপডেট: 16 April 2024 14:43

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরে টলিপাড়ার কাঞ্চন - শ্রীময়ীর বিয়ের পাশাপাশি আরও একটি বিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। অনুপমের প্রাক্তনের বিয়ে হয়ে যাওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন গায়ক। তারপর প্রায় হঠাৎই সবাইকে চমকে দিয়ে জানিয়েছিলেন তাঁর নতুন সম্পর্কের কথা। খুব স্বাভাবিক ভাবেই অনুপম-প্রশ্মিতার বিয়ে সাড়া ফেলে দেয় নেট-নগরে। অনেকদিন ধরেই অনুপম আর প্রশ্মিতা পরস্পরের পরিচিত হলেও সেটা ছিল পুরোপুরি কাজের সূত্রে। পরে সেই পরিচয় গড়ায় প্রণয়ে। 

অনুপমের এটা তৃতীয় বিয়ে। তাঁর প্রথম স্ত্রীকে নিয়ে কথাবার্তা বিশেষ না হলেও দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তীকে নিয়ে নেটপাড়ায় চর্চা লেগেই থাকে। তাঁর একটা কারণ পিয়া এখন অভিনেতা পরমব্রতর ঘরণী। অনুপম-পিয়ার বিচ্ছেদ হয়ে যায় ২০২১ সালে। তারপরেই ২০২৩ সালে নভেম্বরে পিয়া চক্রবর্তী বিয়ে করেন টলিউডের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। অন্যদিকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিয়ে সারেন প্রশ্মিতা ও অনুপম।  

সম্প্রতি প্রশ্মিতা পালের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও দেখে জল্পনা তৈরি হয় যে, অনুপম আর প্রশ্মিতা হয়তো হানিমুনে গেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে প্রশ্মিতা একদম সাদামাটা একটি সাদা শার্ট পরে রয়েছেন, গলায় সোনার চেন, সেরকম কোনও মেকআপ নেই, চুলটা খোলা আর চোখে মুখে এক অম্লান হাসি। 

View this post on Instagram

A post shared by Prashmita Paul (@prashmita)

একই ভিডিওতে দেখা গেল পুরো জয়পুর শহরটা ঘুরে দেখছেন তিনি। কোনওসময় শপিং করছেন, কোনও সময়ে চা খাচ্ছেন, কোনও সময় জয়পুরের রাস্তা ধরে হাঁটছেন। আবার সুন্দর একটা বেগুনি শাড়িতেও নাচতে দেখা গেল গায়িকাকে। ভিডিও দেখে সবাই ভেবেছিল তাহলে বোধহয় নতুন জুটি হানিমুনে গেছেন রাজস্থানে।  

গোটা ভিডিওতে দেখা মিলল না অনুপম রায়ের। এই ভিডিওর ক্যাপশনে লেখা, আ ডে আউট ইন জয়পুর। সঙ্গে হ্যাশট্যাগ দেওয়া #জয়পুর, #রাজস্থান, #পিঙ্ক সিটি ট্যুর, #ট্রাভেলগ। অনুপম, প্রশ্মিতার হানিমুন না হলেও গায়িকা যে ভালই সময় কাটাচ্ছেন মরুরাজ্যে সেটা ভিডিও দেখে স্পষ্ট।


```