
শেষ আপডেট: 15 January 2021 08:40
সম্প্রতি 'তাজ বেঙ্গল কলকাতা' তে তিনি কিছু ফোটোশ্যুট করেন আর সেই ছবি ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে। ছবিতে তাঁকে দেখা গেছে সাদার ওপরে সুতোর কাজ করা চুড়িদারে। খোঁপাতে ফুলের মালা, কানে লাভ সাইনের দুলে নজর কেড়েছেন স্বস্তিকা। এই ছবির ক্যাপশনেই তিনি লেখেন, "হোয়েন ইউ ফিল লাইক আ কুইন, পোজ লাইক ওয়ান", আর এই ক্যাপশনই রীতিমতো ঝড় তোলে নেটপাড়াতে। তিনি বারবার অনুপ্রেরণা জুগিয়েছেন তাঁর ফ্যানেদের, এবারেও সেটার ব্যতিক্রম হয়নি।
স্বস্তিকা ঠোঁটকাটা, স্বস্তিকা মুখের ওপরে সাদাকে সাদা কালোকে কালো বলার ক্ষমতা রাখেন। স্বস্তিকা সকলের সামনেই স্বীকার করে নেন তাঁর খামতিকে। হয়তো এই কারণেই বারবার আলোচনার ও সমালোচনার সম্মুখীন হয়েছেন তিনি। তিনি কোনও দিন অযৌক্তিক, অহেতুক বাজে ট্রোলকে প্রশ্রয় দেননি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তার প্রতিবাদ করেছেন। সম্প্রতি তাঁকে বিদ্রুপ করে একজন তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন? ব্যাস, সেখানেও তিনি সেই ব্যক্তিকে তুলোধনা করে বলেন যে তিনি, "আমি ক্লাস টেনও পাশ করিনি। বাংলা, হিন্দি, ইংলিশ কোনওটাই ঠিক করে জানি না। একটু মানিয়ে নিন কী আর করবো!"
তবে, শুধু যে ট্রোলের প্রতিবাদ করেন এমন নয়, তিনি নিজেও মিম নিয়ে মজা করেন। স্বস্তিকার ফেসবুক পেজ থেকেই স্বস্তিকা একটি মিম শেয়ার করেন যেখানে ছবির এক পাশে বাঙালির প্রিয় বোরোলিনের ছবি এবং আরও এক দিকে রাম অর্থাৎ মদের বোতলের ছবি। দু'টি ছবির নিচেই দেওয়া টিপস। বোরোলিনের নিচে লেখা, 'ঠোঁট ফাটলে'। এবং মদের বোতলের নিচে লেখা, 'প্রেমে ফাটলে'। ঠোঁট বা শরীরের কোনও অংশ শীতকালে ফেটে গেলে রাতারাতি কাজ দেয় বোরোলিন তা সকলের জানে তবে প্রেমে ব্যর্থতার মুখ দেখলে কী করা উচিত। সাত পাঁচ না ভেবে হার্ড ড্রিঙ্কের নিজেকে হারিয়ে ফেলা উচিত।
ছবি শেয়ার করে স্বস্তিকা লিখেছেন, "বামে না ডানে?" যার মধ্যে রহস্যের গন্ধ পেয়েছে নেটিজেনরা। রাজনৈতিক ছোঁয়া দিয়েই কি লেখা এই ক্যাপশন। নাকি মিমটির সঙ্গে জড়িয়ে রয়েছে স্বস্তিকার এই লেখা। তা অবশ্য স্বস্তিকার চেয়ে ভাল কেউই বলতে পারবে না।