Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'কাজলের সঙ্গে কাজ করা যায় না...' কেন নায়িকার কেরিয়ার নষ্ট করতে উঠেপড়ে লাগেন শাহরুখ?

বলিউডে পর্দার অন্যতম জনপ্রিয় জুটি তাঁরা। শাহরুখ খান ও কাজল মানেই রোম্যান্স, মানেই ম্যাজিক।

'কাজলের সঙ্গে কাজ করা যায় না...' কেন নায়িকার কেরিয়ার নষ্ট করতে উঠেপড়ে লাগেন শাহরুখ?

শাহরুখ খান ও কাজল

শেষ আপডেট: 18 April 2025 17:45

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে পর্দার অন্যতম জনপ্রিয় জুটি তাঁরা। শাহরুখ খান ও কাজল মানেই রোম্যান্স, মানেই ম্যাজিক। কিন্তু আজ যে জুটির রসায়নে দর্শকরা মুগ্ধ, একসময় সেই কাজলকেই পর্দায় একেবারেই দেখতে চাইতেন না শাহরুখ! অবিশ্বাস্য হলেও এটাই সত্যি।

ঘটনাটি ‘বাজিগর’ ছবির সময়কার। তখন শুটিং চলছে পুরোদমে। এমন সময় আমির খান ফোন করেন শাহরুখকে। নিজের আসন্ন ছবির জন্য কাজলকে কাস্ট করার কথা ভাবছিলেন আমির, তাই কাজল সম্পর্কে ফিডব্যাক নিতে ফোন করেছিলেন কিং খানকে। কিন্তু শাহরুখের প্রতিক্রিয়া ছিল একেবারেই অপ্রত্যাশিত।

শাহরুখ সরাসরি জানিয়ে দেন, কাজলের সঙ্গে কাজ করা কঠিন। তিনি কাজের সময় মনোযোগী নন, এমনটাই মনে করেন শাহরুখ। আমিরকে স্পষ্ট বলেন, কাজলকে না নেওয়াই ভাল। ভাবা যায়! যাঁদের পর্দার রসায়ন আজ কিংবদন্তি, তাঁদের যাত্রা শুরু হয়েছিল এমন এক ভুল বোঝাবুঝি দিয়ে!

তবে গল্প এখানেই শেষ নয়। 'বাজিগর' মুক্তির পর বক্স অফিসে সাফল্য পায়, আর তখনই নিজের মত বদলান শাহরুখ। নিজেই ফোন করেন আমিরকে এবং বলেন, কাজলের সঙ্গে তাঁর অনস্ক্রিন কেমিস্ট্রি দুর্দান্ত। সেই থেকেই শুরু হয় বলিউডের সবচেয়ে আইকনিক জুটিগুলোর একটির ইতিহাস। সময়ের সঙ্গে বদলে যায় সম্পর্কের সমীকরণও।


```