Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অস্কার শেষ কথা নয়, বললেন শাহরুখ

অস্কারের বিশ্বাসী নন শাহরুখ। জানালেন একাডেমী অ্যাওয়ার্ডস নিয়ে কিং খানের বক্তব্য!

অস্কার শেষ কথা নয়, বললেন শাহরুখ

শেষ আপডেট: 11 March 2024 18:42

দ্য ওয়াল ব্যুরো: ১০ মার্চ অনুষ্ঠিত হল ওয়ার্ল্ড সিনেমার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। এই শোয়ের জন্য  গোটা বছর অপেক্ষা করে থাকে সিনেপ্রেমীরা। ২০২৩ সালে ভারতীয় ছবি 'আরআরআর' অস্কার পেয়েছিল। এস এস রাজামৌলির পরিচালনায় এই ছবির গান 'নাটু নাটু' অস্কারের মতো অ্যাওয়ার্ড পায়। সেই সময় একটি সাক্ষাৎকারে শাহরুখ খানকে জিজ্ঞেস করা হয় এই অস্কারের ব্যপারে। সাংবাদিক জানতে চান, অস্কার কী বলিউড ছবির একমাত্র বেঞ্চমার্ক? অর্থাৎ অস্কার পাওয়া মানেই সর্বশ্রেষ্ঠ পুরস্কার লাভ করা? 


এই প্রশ্নের উত্তরে কিং খান জানান, 'অস্কারের মতো একটা পুরস্কার বেঞ্চমার্ক না হলেও শিল্পীদের অনুপ্রেরণা জোগায়। বহু বছর ধরে এই অ্যাকাডেমি পুরস্কার প্রদান করা হচ্ছে। সবার কাছেই এটি দামি। গোল্ডেন গ্লোব, বাফতার পর অস্কারই হল এমন একটি অ্যাওয়ার্ড শো যেটা সবচেয়ে বেশি জনপ্রিয়। তবে অস্কার বেঞ্চমার্ক একেবারেই না। আমাদের কাজই আমাদের জন্য বেঞ্চমার্ক হবে।'

Oscars 2024 LIVE updates: Oppenheimer wins 'Best Picture award',  Christopher Nolan's film bags 7 awards | Mint
এই সাক্ষাৎকারেই শাহরুখ আরও জানান, তিনি হলিউডের অনেক সেলেবদের সঙ্গে সময় কাটিয়েছেন। সেখানে এই অস্কার নিয়ে আলোচনাও হয়েছে। তাঁদের সঙ্গে কথা বলেই অভিনেতা বুঝেছিলেন যে অস্কার পাওয়াটা হলিউডের শিল্পীদের কাছে কত বড় বিষয়। এমনকী হলিউডের এমন অনেক অভিনেতা আছেন যারা বলিউডের ফিল্ম মেকিং নিয়ে ইয়ার্কিও করেন। যদিও সেসব নিয়ে কিং খান যথাযথ উত্তর দিতে ভোলেননি। বলেছেন, প্রত্যেকের ছবি তৈরির স্টাইল আলাদা। তা বলে অন্যের কাজ নিয়ে ঠাট্টা ইয়ার্কি করে ছোট প্রমাণ করাটা কাজের কথা নয়। তবে হলিউড এখনও ভাল ভারতীয় ছবি দেখেনি বলেই বিশ্বাস কিং খানের। দেখলে তাঁদের মতামত বদলে যাবে।


```