.jpg)
ঋষি কাপুর
শেষ আপডেট: 30 April 2025 19:37
দ্য ওয়াল ব্যুরো: ৩০ এপ্রিল, ২০২০ । মারা যান ঋষি কাপুর। লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল এই বর্ষীয়ান অভিনেতার। ২০১৮ সালে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ঋষি। তবে সময় যে বেশিদিন নেই তা টের পেয়েছিলেন ২০১৬তেই!
সে সময় এক ছবি মুক্তি পেয়েছিল, নাম 'কাপুর এন্ড সন্স'। ঋষি অভিনীত চরিত্রটির বয়স ছিল ৯০। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর ৯০ বছর বয়সে নিজেকে কীভাবে দেখেন অভিনেতা?
রাখঢাক না করেই ঋষি বলেছিলেন, "আমি অতদিন বাঁচব না। তার অনেক আগেই মৃত্যু হবে।" এরপর খানিক থেমে তাঁকে বলতে শোনা গিয়েছিল, " যদি বাঁচি তবে ওই চরিত্রের মতো ব্যবহার করতে চাই না।"
ভাগ্যের কঠিন পরিহাস। মাত্র দুই বছর পরেই ক্যানসারে আক্রান্ত হন তিনি। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বিদেশে। সে সময় তাঁর সঙ্গে দেখা করতে যান শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে অনেকেই।
২০১৯ সালে ক্যানসারের যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসেন ঋষি। ভালই ছিলেন। তবে ২০২০ সালে আবারও ফিরে আসে ক্যানসার। বেশিদিন সময় নেননি। ক্যানসার ধরা পড়ার দুই বছরের মধ্যেই মারা যান ঋষি কাপুর!