Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

নিঃশব্দে খুনের চেষ্টা, লতা মঙ্গেশকরের খাবারে মেশানো হয় বিষ! কার দিকে ওঠে সন্দেহের তীর? 

মাত্র ১৩ বছর বয়সে সঙ্গীতের কেরিয়ার শুরু করেন লতা। ৩০ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। পদ্মভূষণ, দাদা সাহেব ফালকে সব সম্মানেই ভূষিত করা হয়েছে সঙ্গীতের সাক্ষাৎ মা সরস্বতীকে। 

নিঃশব্দে খুনের চেষ্টা, লতা মঙ্গেশকরের খাবারে মেশানো হয় বিষ! কার দিকে ওঠে সন্দেহের তীর? 

লতা খুনের চেষ্টা করেন কে?

শেষ আপডেট: 6 February 2025 20:10

দ্য ওয়াল ব্যুরো: ঠিক বছর তিনেক আগে আজকের দিনেই প্রয়াত হন লতা মঙ্গেশকর। অঙ্গপ্রত্যঙ্গ এক এক করে অসাড় হয়ে যায় তাঁর। বয়স হয়েছিল ৯২ বছর। জানেন কি, বলিউডের জীবন্ত সরস্বতীর জীবনে বহু বছর আগে নেমে এসেছিল মৃত্যুর খাঁড়া! কী ঘটেছিল জানেন? 

লতার কথায়, "সময়টা ১৯৬২। হঠাৎই খুব অসুস্থ হয়ে পড়ি। মাস তিনেক কেটে যায়। অসুস্থতা কমে না। একদিন সকালে উঠতেই পারছি না।  পেটে মারাত্মক ব্যথা। বমি করতে থাকি। সবুজ রঙের বমি। চিকিৎসক আসেন। পেটের এক্সরে হয়। উনি জানান, আমাকে স্লো পয়জেনিং করা হচ্ছে।" এতটাই অসুস্থ হয়ে পড়েন লতা, এক পর্যায়ে ভেবে ফেলেন আর বুঝি গান গাইতে পারবেন না তিনি। 

বাড়ির ভিতরেই কে করছিলেন লতার সঙ্গে এমন কাজ? লতা জানান, যেই চিকিৎসক জানান যে খাবারে বিষ মেশানো হচ্ছে বাড়িরই এক পরিচারক বাড়ি ছেড়ে পালিয়ে যায়। টাকা পয়সা কিচ্ছুটি না নিয়েই চম্পট দেয় সে। লতার কথায়, "মনে হয় কেউ ওকে নিযুক্ত করেছিল। জানি না কে। তবে আমি তিন মাস শয্যাশায়ী ছিলাম। খুব দুর্বল হয়ে পড়েছিলাম আমি।" 

মাত্র ১৩ বছর বয়সে সঙ্গীতের কেরিয়ার শুরু করেন লতা। ৩০ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। পদ্মভূষণ, দাদা সাহেব ফালকে সব সম্মানেই ভূষিত করা হয়েছে সঙ্গীতের সাক্ষাৎ মা সরস্বতীকে। 


```