Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

অবিবাহিত হয়েও কার জন্য সিঁদুর পরতেন লতা মঙ্গেশকর? উত্তর দিয়েছিলেন নিজেই 

মাঝেমধ্যেই তাঁর সিঁথি রাঙা হত সিঁদুরে। বিয়ে না করেও কার নামে সিঁদুর পরতেন লতা মঙ্গেশকর? এক ঘরোয়া আড্ডায় শিল্পী তবষ্যুমের কাছে নিজেই জানিয়েছিলেন লতা।

অবিবাহিত হয়েও কার জন্য সিঁদুর পরতেন লতা মঙ্গেশকর? উত্তর দিয়েছিলেন নিজেই 

লতা মঙ্গেশকর

শেষ আপডেট: 6 February 2025 20:02

দ্য ওয়াল ব্যুরো: সারাজীবন অবিবাহিতই রয়ে গিয়েছিলেন লতা মঙ্গেশকর। চার-চারটে ভাইবোনের দায়িত্ব নিজেই নিয়েছিলেন কাঁধে। তাঁদের বড় করা, অর্থাভাব দূর করা-- এ সবই ছিল তাঁর জিম্মায়। মাঝখান থেকে মন দেওয়া নেওয়ার স্বাভাবিক খেলায় খানিক পিছিয়েই ছিলেন কোকিলকন্ঠী। 

তবে মাঝেমধ্যেই তাঁর সিঁথি রাঙা হত সিঁদুরে। বিয়ে না করেও কার নামে সিঁদুর পরতেন লতা মঙ্গেশকর? এক ঘরোয়া আড্ডায় শিল্পী তবষ্যুমের কাছে নিজেই জানিয়েছিলেন লতা। লতাকে সিঁদুর পরতে দেখা অবাক হয়ে যান তবষ্যুম। প্রশ্ন করেই বসেন, নামের পাশে মিসেস নেই, বিবাহিতও নন, তাও কেন মাথায় সিঁদুর? উত্তরে লতা বলেন, "হ্যাঁ আমি ভার্জিন লতা। আমি সিঁদুর পরি সঙ্গীতকে ভালবেসে।" 

২০১৩ সালে এক সাক্ষাৎকারে প্রেম-বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন তিনি। দীর্ঘ জীবনে কখনও প্রেমে পড়েননি? কাউকে ভালবাসেননি? এমনটাও হয়? নীরব ছিলেন কিছুক্ষণ। তারপর বলেছিলেন, "কিছু জিনিস শুধু হৃদয় জানে। ওদেরকে ওদের মতোই থাকতে দাও।" 

শোনা যায়, বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি রাজ সিং ডুঙ্গারপুরকেই মন দিয়েছিলেন লতা। তবে রাজ সিং ছিলেন রাজপরিবারের সন্তান। অন্যদিকে লতার গায়ে ছিল না কোনও রাজরক্ত। তাই রাজ সিংয়ের পরিবার থেকে মেনে নেওয়া হয়নি লতাকে। বাবা-মায়ের কথা মেনে নেন রাজ সিংও। প্রেমও থেকে যায় অপূর্ণ।


```