Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

কঙ্গনার সঙ্গে সম্পর্কে জড়ান অজয়! রাগে সংসার ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নেন স্ত্রী কাজল

বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি হিসেবে পরিচিত কাজল এবং অজয় দেবগণ।

কঙ্গনার সঙ্গে সম্পর্কে জড়ান অজয়! রাগে সংসার ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নেন স্ত্রী কাজল

ফাইল চিত্র

শেষ আপডেট: 15 April 2025 19:28

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি হিসেবে পরিচিত কাজল এবং অজয় দেবগণ। প্রেম থেকে পরিণয়, আর তারপর একসঙ্গে পথচলার এতগুলো বছর—এই জুটির সম্পর্ক নিয়ে চর্চা বরাবরই ছিল ইতিবাচক। তবে তাঁদের দাম্পত্যেও একসময় উঁকি দিয়েছিল ভাঙনের শঙ্কা। কারণ, শোনা গিয়েছিল, কঙ্গনা রানাওয়তের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছে অজয়ের বিরুদ্ধে।  

ঘটনা ২০১০ সালের। মিলন লুথরিয়া পরিচালিত ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই’ ছবির সেটে একসঙ্গে কাজ করেছিলেন অজয় দেবগণ এবং কঙ্গনা রানাওয়ত। এবং সেখান থেকেই শুরু হয় গসিপের তুফান। বলিউড পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল, শুটিংয়ের ফাঁকে নাকি দু’জনে ঘনিষ্ঠ হচ্ছেন, কখনও একান্তে সময় কাটাচ্ছেন, কখনও আবার একসঙ্গে খেতে দেখা যাচ্ছে তাঁদের।  

এই গুঞ্জন কেবল ফিল্মসেটেই সীমাবদ্ধ ছিল না। অজয়ের স্ত্রী কাজলের কানে পর্যন্ত পৌঁছায় সেই খবর। সেদিন চুপ থাকেননি তিনি। বরং স্পষ্ট ভাষায় জানিয়ে দেন অজয়কে—এই সম্পর্ক যদি বাড়াবাড়ির দিকে এগোয়, তবে তিনি সংসার ছেড়ে বেরিয়ে যাবেন। এমনকী, সে সময় ঘনিষ্ঠ এক সূত্র বলেছিল, ‘‘কাজল একবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, সহ্যশীলতারও একটা সীমা আছে।’’  

তবে গুঞ্জন বেশি দূর গড়ায়নি। সময় থাকতে রাশ টেনে ধরেন অজয়। কঙ্গনার সঙ্গে সম্পর্কের সমস্ত সম্ভাবনাকে অস্বীকার করে ফেরেন স্ত্রীর পাশে। অজয়ের এই সিদ্ধান্তই শেষমেশ টিকিয়ে রাখে সংসার। কাজলের দৃঢ়তা আর অজয়ের আত্মসমালোচনাই হয়তো সেই মুহূর্তে হয়ে উঠেছিল তাঁদের দাম্পত্য রক্ষার সবচেয়ে বড় হাতিয়ার।  

এ ঘটনা হয়তো আজ অনেকেই ভুলে গিয়েছেন। তবে বলিউডের ভিতরে ভিতরে আজও অনেকের মনে রয়েছে সেই সময়ের চাপা উত্তেজনা। অজয়-কঙ্গনা-ঘনিষ্ঠতা, কাজলের হুঁশিয়ারি—সব মিলিয়ে একসময় তীব্র আলোড়ন তুলেছিল সিনে দুনিয়ায়। 


```