Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সমুদ্রে জিনতের ভেজা শরীরে বালি, হঠাৎ কাছে ডাকলেন অমিতাভ, তারপরেই অঘটন...

আশির দশকের গোড়ার দিক। ‘কুলি’ ছবির সেটে মারাত্মক দুর্ঘটনার পর অমিতাভ বচ্চনের জীবনই যেন বদলে গিয়েছিল।

সমুদ্রে জিনতের ভেজা শরীরে বালি, হঠাৎ কাছে ডাকলেন অমিতাভ, তারপরেই অঘটন...

জিনত আমান ও অমিতাভ বচ্চন

শেষ আপডেট: 18 April 2025 19:42

দ্য ওয়াল ব্যুরো: আশির দশকের গোড়ার দিক। ‘কুলি’ ছবির সেটে মারাত্মক দুর্ঘটনার পর অমিতাভ বচ্চনের জীবনই যেন বদলে গিয়েছিল। হাসপাতালে দীর্ঘ সময় মৃত্যুর সঙ্গে লড়ে ফিরে এসেছিলেন তিনি। তখন কেউ ভাবেননি, এত তাড়াতাড়ি ক্যামেরার সামনে ফিরবেন বলিউডের শাহেনশাহ। কিন্তু সিনেমা ছিল তাঁর প্রথম প্রেম, আর সেই প্রেমেই ফিরে এসেছিলেন তিনি—সোজা গোয়ার সৈকতে। সঙ্গে ছিলেন বলিউডের আর এক গ্ল্যামার কুইন, জিনত আমান।

‘পুকার’ ছবির গানের দৃশ্য। নাম ‘সমুন্দর মে নাহাকে’। সূর্য ডুবে যাচ্ছে, চারদিক গোলাপি আলোয় মাখামাখি। জিনত স্বচ্ছ সাদা পোশাকে নেমেছেন জলে, সমুদ্রের ঢেউয়ের সঙ্গে খেলছেন। একদিকে স্পিডবোটে চেপে এগিয়ে আসছেন অমিতাভ, গায়ে রঙিন জ্যাকেট, চোখে চিরচেনা দৃঢ়তা। কিন্তু ঠিক তখনই ঘটে সেই অনভিপ্রেত ঘটনা।

জিনত আমান এক সাক্ষাৎকারে বলেছিলেন, “কুলির দুর্ঘটনার পর এটা ছিল অমিতাভের প্রথম বড় শ্যুটিং। ওঁকে দেখে বোঝাই যায়নি তিনি সদ্য হাসপাতাল থেকে ফিরেছেন। তবে আমি চিন্তায় ছিলাম—জল, বালি, ধাক্কাধাক্কির মধ্যে যদি আবার ব্যথাটা ফিরে আসে?”

চিন্তা অমূলক ছিল না। কারণ, শ্যুটিংয়ের মাঝেই পুরনো চোটের জায়গা থেকে হালকা রক্তপাত শুরু হয়। মুহূর্তের জন্য থমকে যায় ইউনিট। কিন্তু নিজেই সকলকে আশ্বস্ত করেন অমিতাভ। হাসিমুখে বলেন, “চলুক, ক্যামেরা বন্ধ হবে না।”

এক বিনোদনপত্রিকার দাবি অনুযায়ী, গোয়ার সেই শ্যুটিং স্পট পুরোপুরি ফাঁকা করে দেওয়া হয়েছিল, মোতায়েন ছিল পুলিশও। তবু চোট-আঘাতকে পাত্তা না দিয়ে অমিতাভ যেভাবে কাজ করেছিলেন, তা আজও বলিউডের প্রফেশনালিজমের উদাহরণ হয়ে রয়েছে।


```