Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শুটিং ফ্লোরে অন্তরঙ্গ মুহূর্তে রেখা-ফারুক, হঠাৎ বন্দুক হাতে ঘরে ঢুকে পড়ে এক যুবক

তিনি বলিউডের এক কিংবদন্তি। গ্ল্যামার, সৌন্দর্য, অভিনয়—সবেতেই রেখা আজও অনন্য। কিন্তু রূপের চেয়েও বেশি আকর্ষণ তৈরি করে তাঁর রহস্যে মোড়া ব্যক্তিগত জীবন।

শুটিং ফ্লোরে অন্তরঙ্গ মুহূর্তে রেখা-ফারুক, হঠাৎ বন্দুক হাতে ঘরে ঢুকে পড়ে এক যুবক

রেখা ও ফারুখ

শেষ আপডেট: 18 April 2025 19:53

দ্য ওয়াল ব্যুরো: তিনি বলিউডের এক কিংবদন্তি। গ্ল্যামার, সৌন্দর্য, অভিনয়—সবেতেই রেখা আজও অনন্য। কিন্তু রূপের চেয়েও বেশি আকর্ষণ তৈরি করে তাঁর রহস্যে মোড়া ব্যক্তিগত জীবন। তবে রেখার সঙ্গেই ঘটে আক অদ্ভুত ঘটনা। যা একেবারেই আলাদা। এমন এক ঘটনা, যা শুনলে মনে হবে যেন কোনো থ্রিলার ছবির দৃশ্য। আর এই রোমহর্ষক কাহিনি উঠে এসেছে অভিনেতা ফারুখ শেখের মুখে, বহু বছর পরে। 

সময়টা ১৯৮০ সালের আশপাশে। লখনউয়ের এক রাজবাড়িতে তখন চলছে মুজাফ্ফর আলি পরিচালিত ‘উমরাও জান’–এর শুটিং। রেখা ও ফারুখ শেখ একটি অন্তরঙ্গ দৃশ্য শ্যুট করছিলেন। ক্যামেরা রোল করছে, আলো নিভু নিভু, সেট জুড়ে ছড়িয়ে এক নিস্তব্ধতা। হঠাৎ সেই নীরবতা ভেঙে উঠল এক গর্জন!  

বাইরে তুমুল হট্টগোল। জানলা দিয়ে দেখা গেল, প্রচুর মানুষ জমেছে বাড়ির সামনে—সবাই এক ঝলক রেখাকে দেখার জন্য অধীর। নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেওয়া হল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। কিন্তু যেটা কেউ ভাবেননি, সেটা ঘটে গেল কিছুক্ষণের মধ্যেই।  

শুটিংয়ের মাঝেই, হঠাৎ ঘরের দরজা ঠেলে ঢুকে পড়ল এক ব্যক্তি—হাতে বন্দুক! সোজা বন্দুক তাক করলেন রেখার দিকে। মুহূর্তে হিমশীতল হয়ে গেল গোটা ঘর। চমকে উঠলেন ফারুখ শেখ, কিংকর্তব্যবিমূঢ় পরিচালক মুজাফ্ফর আলি। চোখের পলক ফেলার আগেই নিরাপত্তারক্ষীরা ছুটে এসে পাকড়াও করলেন সেই বন্দুকধারীকে। কে তিনি? কেন এলেন? পরে জানা গেল, রেখার অন্ধভক্ত তিনি। শুটিংয়ে রেখার সঙ্গে ফারুখ শেখের ঘনিষ্ঠ দৃশ্য থাকবে শুনেই ক্ষুব্ধ হয়ে বন্দুক হাতে সেটে হাজির হয়েছিলেন। দাবি করেছিলেন, তিনি রেখার ‘সত্যিকারের প্রেমিক’!

এই অবিশ্বাস্য ঘটনা আজও চমকে দেয় সিনেমা-প্রেমীদের। ১৯৮১ সালে মুক্তি পাওয়া ‘উমরাও জান’ বক্স অফিসে বাণিজ্যিক সাফল্য না পেলেও, চলচ্চিত্র সমালোচকদের কাছে ছিল এক শিল্পনির্মাণ। রেখার অভিনয় আজও এই ছবিকে এনে দেয় কালজয়ী সম্মান। আর সেই ছবির পেছনের এই রুদ্ধশ্বাস পর্দার বাইরের কাহিনি, আজও দর্শকদের কৌতূহল বাড়িয়ে দেয় বহুগুণে।


```