Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

অনির্বাণ-কোয়েলের বাগদানের দিনই বোমা ফাটাল রাই! ফাঁস গোপন ভিডিয়ো

দেখা যাচ্ছে, অনির্বাণ ও কোয়েলের বাগদান অনুষ্ঠানে হাজির হয়েছেন সকলেই। আচমকাই সেখানে পৌঁছে যান অনির্বাণের স্ত্রী রাই।

অনির্বাণ-কোয়েলের বাগদানের দিনই বোমা ফাটাল রাই! ফাঁস গোপন ভিডিয়ো

কী হতে চলেছে আগামী দিনে?

শেষ আপডেট: 15 January 2025 20:41

দ্য ওয়াল ব্যুরো: অনির্বাণ কি ফিরে যাবে রাইয়ের কাছে? নাকি কোয়েলের সঙ্গেই পাতবে সংসার? বিগত বেশ কিছু সময় ধরে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল 'মিঠিঝোরা' ধারাবাহিকের দর্শকদের মনে। অবশেষে সামনে এল নতুন প্রোমো। যা দেখে রীতিমতো উত্তেজিত রাই ভক্তরা। 

দেখা যাচ্ছে, অনির্বাণ ও কোয়েলের বাগদান অনুষ্ঠানে হাজির হয়েছেন সকলেই। আচমকাই সেখানে পৌঁছে যান অনির্বাণের স্ত্রী রাই। সকলের সামনে বাগদানের উপহার হিসেবে চালিয়ে দেন এক ভিডিয়ো। যে ভিডিয়োতে দেখা যাচ্ছে অনির্বাণের কাছে সুনাম কুড়োনোর জন্য ক্যানসারের মিথ্যে নাটক করছে সে। আদপে কিছুই হয়নি, নিজের মুখে স্বীকার করতেও দেখা যাচ্ছে তাঁকে। 

" />

সেই ভিডিয়ো রাই পেলেন কী করে? চমকে যান কোয়েল। নিজের ভুল বুঝতে পারেন  অনির্বাণও। ক্ষমা চান রাইয়ের কাছে। তবে ক্ষমা করার বদলে অনির্বাণের গালে চড় কষিয়ে দেন রাই। তবে কি রাই-অনির্বাণর বিচ্ছেদই ভবিতব্য? ইঙ্গিত তেমনটাই। 

এর আগে দ্য ওয়ালের কাছে এই নিয়ে মুখ খুলেছিলেন রাই অর্থাৎ আরাত্রিকা মাইতি। তিনি বলেন, "অনির্বাণের যা মতিগতি তাতে মনে হয় না, দর্শকও চায় ওরা আর একসঙ্গে থাকুক।" আগামী পর্বে কী হয় এখন সেটাই দেখার।


```