Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কী লেখা আছে অমিতজি? প্রশ্ন জুহির

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের বিখ্যাত 'প্রতীক্ষা' থেকে এসেছে কার্ডটা। নিজে হাতে সুন্দর একটি শুভেচ্ছাবার্তা লিখে পাঠিয়েছেন বাংলোর মালিক। কিন্তু কী লেখা আছে? সেটাই উদ্ধার করতে পারলেন না কার্ডের প্রাপক বলিউড অভিনেত্রী জুহি চাওলা। ২৯ মে স্বয়ং অমি

কী লেখা আছে অমিতজি? প্রশ্ন জুহির

শেষ আপডেট: 2 June 2018 09:32

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের বিখ্যাত 'প্রতীক্ষা' থেকে এসেছে কার্ডটা। নিজে হাতে সুন্দর একটি শুভেচ্ছাবার্তা লিখে পাঠিয়েছেন বাংলোর মালিক। কিন্তু কী লেখা আছে? সেটাই উদ্ধার করতে পারলেন না কার্ডের প্রাপক বলিউড অভিনেত্রী জুহি চাওলা। ২৯ মে স্বয়ং অমিতাভ বচ্চন কার্ডটি পাঠান জুহিকে। বিগ বি'র কাছ থেকে এরকম নোট পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত জুহি। টুইট করে সবাইকে জানিয়েছেন এই পাওনার কথা। কিন্তু সেখানে জুহি লিখেছেন, 'অমিত জি, লেখাটা ভীষণ সুন্দর, আমার খুব ভালো লেগেছে। কিন্তু কী লেখা আছে?' জুহির টুইটে এটা স্পষ্ট যে অমিতাভের ওই লেখা আদপেও উদ্ধার করতে পারেননি তিনি। কিন্তু তাতে কী? বিগ বি'র নিজের হাতে লেখা নোট, সেটাই যথেষ্ট। পড়তে পারুন আর নাই পারুন এটা যে জুহির জীবনের একটা বড় পাওয়া সেটা অভিনেত্রী নিজের টুইটে ভালোভাবেই বুঝিয়ে দিয়েছেন। কিন্তু কী এমন লিখেছেন অমিতাভ যে সেটা পড়তেই পারলেন না জুহি। দেখুন সেই টুইট।

```