Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নুসরতের ছেলের নাম শুরু 'Y' দিয়ে, যশের সঙ্গে মিলিয়েই কি, তুঙ্গে কৌতূহল

দ্য ওয়াল ব্যুরো: বহু জল্পনা, চর্চার শেষে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। জানা গেছে, পার্কস্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে আপাতত ভাল আছেন মা ও সন্তান। সি-সেকশন হয়েছে নুসরতের, গোটা সময়টাই হাসপাতালে ছিলেন যশ দাশগুপ্ত।

নুসরতের ছেলের নাম শুরু 'Y' দিয়ে, যশের সঙ্গে মিলিয়েই কি, তুঙ্গে কৌতূহল

শেষ আপডেট: 27 August 2021 06:37

দ্য ওয়াল ব্যুরো: বহু জল্পনা, চর্চার শেষে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। জানা গেছে, পার্কস্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে আপাতত ভাল আছেন মা ও সন্তান। সি-সেকশন হয়েছে নুসরতের, গোটা সময়টাই হাসপাতালে ছিলেন যশ দাশগুপ্ত। সন্তান জন্মের খবর মেলার সঙ্গে সঙ্গেই সদ্যোজাতর নাম জানতে চেয়ে ও ছবি দেখতে চেয়ে কৌতূহল উপচে পড়ে নেটিজেনদের। হাসপাতাল সূত্রে খবর মিলেছে, ছেলের নাম রাখা হয়েছে ঈশান। তবে তার ইংরেজি বানানটি শুরু হচ্ছে 'Y' দিয়ে। অর্থাৎ Yishaan। জল্পনা শুরু হয়েছে, তাহলে কি যশের সঙ্গে মেলানোর জন্যই ওয়াই দিয়ে শুরু করা হল সন্তানের নাম? যদিও সন্তানের বাবা হিসেবে সরকারি ভাবে কার নাম থাকছে, সে উত্তর এখনও পাননি কৌতূহলী নেটিজেনরা।
গতকাল নুসরতের সন্তান জন্মানোর সময়ে হাসপাতালে যশ ছাড়া আর কেউ ছিলেন না বলে জানা গেছে। এমনকি নুসরতের বাবা-মাকেও এদিন দেখা যায়নি। সেই নিয়েই কানাঘুষো শুরু হয়েছে, পরিবার কি তবে তাঁর পাশে নেই! যদিও নুসরত মা হওয়ার পরেই অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও 'অনেক অভিনন্দন' জানান। ‘ছেলেকে ভাল ভাবে মানুষ’ করার কথা বলেও এসএমএস করেন যশকে।

```