Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

রাজকীয় আয়োজন! রুবেল-শ্বেতার বিয়ের ভ্যেনুর এক রাতের ভাড়া কত জানেন? 

আগামী ১৯ জানুয়ারি তাঁদের বিয়ে। বিয়ের আসর বসতে চলেছে দমদমের রাজ প্যালেসে। সেই প্রাসাদপম ভ্যেনুর এক রাতের ভাড়া কত জানেন? 

রাজকীয় আয়োজন! রুবেল-শ্বেতার বিয়ের ভ্যেনুর এক রাতের ভাড়া কত জানেন? 

এক রাতে খরচ কত সেখানে?

শেষ আপডেট: 11 January 2025 21:24

নিজস্ব সংবাদদাতা: পৌষ শেষ হল বলে। মাঘ মাস পড়তেই প্রজাপতির আনাগোনা বাড়বে বইকি। বিয়ের মাস বলে কথা! আর এই মাঘেই শুভকাজ সারতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। আগামী ১৯ জানুয়ারি তাঁদের বিয়ে। বিয়ের আসর বসতে চলেছে দমদমের রাজ প্যালেসে। সেই প্রাসাদপম ভ্যেনুর এক রাতের ভাড়া কত জানেন? 

দ্য ওয়াল যোগাযোগ করেছিল রাজ প্যালেসের কর্মকর্তার সঙ্গে। তিনি জানান, দিন প্রতি ওই ব্যাঙ্কোয়েটের খরচ ২ লক্ষ টাকা। এ ছাড়াও আলোকসজ্জা ও ফুলের সাজের জন্য খরচ আরও এক লক্ষ। পাওয়া যাবে একটি লন, একটি বিশাল হলঘর। এ ছাড়াও দু'টি ঘর। সব মিলিয়ে মোট খরচ ৩ লক্ষ টাকা। 

তবে অসুবিধে একটাই। ৪০০-র বেশি লোক ব্যাঙ্কোয়েটে প্রবেশ করলে তা খানিক ঘিঞ্জি হয়ে যেতে পারে, জানাল হল রাজপ্যালেস থেকেই। সে যাই হোক, ইতিমধ্যেই শ্বেতা ও রুবেলের বিয়ের কার্ড সামাজিক মাধ্যমে ভাইরাল। বাহারি ওই কার্ডে নান্দনিকতার ছোঁয়া। এরই মাঝে চুটিয়ে আইবুড়োভাত খেয়ে চলেছেন শ্বেতা-রুবেল। একই সঙ্গে চলছে শুটিংও। 

এর আগে দ্য ওয়ালের কাছে বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন শ্বেতা। শুটিং ব্রেকের মাঝেই জানিয়েছিলেন, ভীষণ ব্যস্ত। কবে যে ছুটি পাবেন কিছুই বুঝতে পারছেন না। একই অবস্থা রুবেলেরও। তবে সতীর্থরা তাঁদের বিয়ে নিয়ে বেশ উত্তেজিত। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তাঁদের প্ল্যানিং।


```