Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খুব ভাল লেগেছে জিরো! শাহরুখ খান, আপনি অসাধারণ: বার্তা দিলেন নোবেলজয়ী

দ্য ওয়াল ব্যুরো: জিরো সিনেমায় বামন বাউয়া সিংয়ের চরিত্রে শাহরুখ খানের অভিনয় দেখার পরে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। শুক্রবার মালালা হলে গিয়ে সিনেমাটি দেখে, একটি বার্তা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর সেই ভিডিও বার্তাট

খুব ভাল লেগেছে জিরো! শাহরুখ খান, আপনি অসাধারণ: বার্তা দিলেন নোবেলজয়ী

শেষ আপডেট: 23 December 2018 19:59

দ্য ওয়াল ব্যুরো: জিরো সিনেমায় বামন বাউয়া সিংয়ের চরিত্রে শাহরুখ খানের অভিনয় দেখার পরে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। শুক্রবার মালালা হলে গিয়ে সিনেমাটি দেখে, একটি বার্তা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর সেই ভিডিও বার্তাটি রীতিমতো ভাইরাল! ভিডিওয় তিনি বলেছেন, তিনি জিরো দেখে খুব খুশি। মালালা বলেন, ‘‘হ্যালো শাহরুখ খান, আপনার সিনেমাটা দেখতে খুবই ভালো লেগেছে, আমার গোটা পরিবারেরই সিনেমাটা পছন্দ হয়েছে।'' মালালা অবশ্য অনেক আগেই বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি শাহরুখকে আমন্ত্রণও জানিয়েছিলেন, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লেকচার দেওয়ার জন্য। এ দিনের ভিডিওয় আবারও মালালা সেই ইচ্ছা প্রকাশ করেছেন। ‘‘আমি আপনার বড় ভক্ত। আপনার সঙ্গে টুইটারে কথা বলে আমার খুব ভালো লেগেছে। আমার আশা এক দিন আপনি আমেরিকায় বা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আসবেন, আর সে দিন আমার জন্য হবে বড় দিন। আমি আপনার সঙ্গে দেখা করতে পারব। আপনি অ্যামেজিং, সুপার্ব, অসাম। সকলেই এ কথাই বলে, আমিও তারই প্রতিধ্বনি করছি।''—বলেন মালালা। দেখে নিন মালালার টুইট করা সেই ভিডিও-বার্তা। আনন্দ এল রাইয়ের জিরো সিনেমায় শাহরুখের সঙ্গে রয়েছেন অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফ। রিলিজ করার দু'দিনেই ২০.১৪ কোটি টাকার ব্যবসা করেছে জিরো ।

```