Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তথাগতর জীবনে নতুন প্রেমিকা! দ্য ওয়ালকে বিবৃতি বললেন, ‘অপেক্ষা করছি ১ মে'র জন্য’

বিবৃতি ও তথাগতের 'পরকীয়া' গত বছর দখল করে রেখেছিল পেজ থ্রির শিরোনাম। দেবলীনার সঙ্গে তথাগতের বিচ্ছেদের নেপথ্যে বারেবারে দায়ী করা হয়েছিল বিবৃতিকেই।

তথাগতর জীবনে নতুন প্রেমিকা! দ্য ওয়ালকে বিবৃতি বললেন, ‘অপেক্ষা করছি ১ মে'র জন্য’

কী বললেন বিবৃতি?

শেষ আপডেট: 17 February 2025 17:35

দ্য ওয়াল ব্যুরো: দেবলীনা দত্তের সঙ্গে আইনত বিচ্ছেদ হয়নি। তবু মাঘেই তথাগত মুখোপাধ্যায়ের জীবনে আগমন ঘটেছে বসন্তের। যে বসন্তের নাম আলোকবর্ষা বসু। তথাগতের আগামী ছবি 'রাস'-এর সহকারী পরিচালক আলোকবর্ষা। এই মুহূর্তে তাঁর সঙ্গেই সম্পর্কে রয়েছেন এই পরিচালক-অভিনেতা। সামাজিক মাধ্যমে সেই ছবি দিয়েই করেছেন সম্পর্কের ইজহার। এ সবের মধ্যে বিবৃতি চট্টোপাধ্যায় কোথায়? 

বিবৃতি ও তথাগতের 'পরকীয়া' গত বছর দখল করে রেখেছিল পেজ থ্রির শিরোনাম। দেবলীনার সঙ্গে তথাগতের বিচ্ছেদের নেপথ্যে বারেবারে দায়ী করা হয়েছিল বিবৃতিকেই। যদিও বিবৃতি বা তথাগত কেউই তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি। তবু নীল সমুদ্রতীরে একসঙ্গে সময় কাটানোর মুহূর্তে ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। 

তবে কি বিচ্ছেদ? কুঁড়ি ফুল হতে না হতেই ঝরে গেল এই পাতাঝরার মরসুমে? নাকি তথাগত ও  বিবৃতি এযাবৎ শুধুই ছিলেন বন্ধু! বাকি যা রটেছিল তা নেহাতই টলিউডের পাতি গসিপ? তাই যদি হয় তাহলে তথাগত সম্পর্কের কথা স্বীকার করে নেওয়ায় বিবৃতির তো খানিক স্বস্তি পাওয়া উচিৎ! এই সব প্রশ্ন নিয়েই দ্য ওয়াল যোগাযোগ করেছিল বিবৃতির সঙ্গে। খানিক নীরবতার পর নায়িকা বললেন, "আমি তাকিয়ে আছি ১ মে'র দিকে।" ওই দিনটি আসলে তাঁর জীবনের এক বিশেষ দিন। মুক্তি পেতে চলেছে শুভ্রজিৎ মৈত্রের ছবি 'দেবী চৌধুরানি'। ছবিতে বিবৃতি রয়েছেন এক গুরুত্বপূর্ণ ভূমিকায়। আপাতত সেই ছবির মুক্তির দিকেই তাকিয়ে আছেন তিনি। 

ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে চান না। দিয়েছেন সেই বার্তাই। ওদিকে তথাগতের প্রেমের গাড়ি চলছে দুর্বার গতিতে। এ দিনও তাঁর এক অর্ধঅনাবৃত ছবি পোস্ট করেছেন প্রেমিকা। লুকোছাপা নয়, বরং 'জব প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া' মন্ত্রে বিশ্বাসী হয়ে খুল্লামখুল্লা প্রেম করছেন দু'জনে।


```