Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আরও একবার... তবে শেষবারের জন্য নয়', কেন বললেন ইরফান-পুত্র বাবিল!

দ্য ওয়াল ব্যুরো: তাঁর মুখের হাসি, তাঁর চোখের জল, তাঁর মেজাজ- সবটাই যেন আসল। সিনেমায় নতুন চরিত্রের মধ্যে ঢুকে যেতেন নিমেষে। যেন সামনে দাঁড়িয়ে কাউকে অনুভূতি প্রকাশ করতে দেখছেন দর্শকরা। তিনি এত বড় মাপের অভিনেতাই ছিলেন। ইরফান খান অভিনীত প্

'আরও একবার... তবে শেষবারের জন্য নয়', কেন বললেন ইরফান-পুত্র বাবিল!

শেষ আপডেট: 6 January 2021 08:22

দ্য ওয়াল ব্যুরো: তাঁর মুখের হাসি, তাঁর চোখের জল, তাঁর মেজাজ- সবটাই যেন আসল। সিনেমায় নতুন চরিত্রের মধ্যে ঢুকে যেতেন নিমেষে। যেন সামনে দাঁড়িয়ে কাউকে অনুভূতি প্রকাশ করতে দেখছেন দর্শকরা। তিনি এত বড় মাপের অভিনেতাই ছিলেন। ইরফান খান অভিনীত প্রতিটা চরিত্র বারবার ভাবাত সিনেমা-প্রেমীদের। মাত্র ৫৪ বছর বয়সে হঠাৎ তাঁর চলে যাওয়াটা আজও তাই মেনে নিতে পারেন না বহু মানুষ। ইরফান-প্রেমী এবং সিনেমা-প্রেমীদের গত বছরের শেষেই এক সুখবর দিয়েছেন ইরফান-পুত্র বাবিল। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে জানালেন আরও একবার ফের তাঁর বাবার অভিনয় দেখতে পারবেন সকলে। ইরফান অভিনীত 'দ্য সং অফ স্করপিওন' মুক্তি পেতে চলেছে ২০২১ সালে। ছবির পোস্টার শেয়ার করে বাবিল লিখেছেন, "আরও একবার...তবে শেষবারের জন্য নয়"। ২০১৭ সালে 'দ্য সং অফ স্করপিওন' লোর্কানো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবার প্রর্দশিত হয়েছিল। অনুপ সিং পরিচালিত এই সিনেমায় ইরফান ছাড়াও আছেন বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমান এবং ইরানি অভিনেত্রী গোলশিফতেহ ফারাহানি। এক আদিবাসী নারীর জীবন সংগ্রাম নিয়ে এই সিনেমাটি তৈরি হয়েছে। ইরফানকে এই সিনেমায় এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।‌ যা ফের একবার দর্শকদের মুগ্ধ করবে বলে মনে করছেন পরিচালক।‌ "ইরফান কতটা বড় মাপের অভিনেতা সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ওঁর চলে যাওয়াটা এখনও বহু মানুষ মেনে নিতে পারেন না। অনেকেই মনে করেন যেন আত্মীয়বিয়োগ হয়েছে। ওঁকে শেষ শ্রদ্ধা জানাতে চলতি বছরের শুরুতেই বড় পর্দায় মুক্তি পাবে 'দ্য সং অফ স্করপিওন'। আমরা সকলেই আশা করছি ইরফান-প্রেমীদের তাঁর অভিনয় ফের একবার ভাললাগা দেবে।", জানিয়েছেন প্যানোরমা স্পটলাইটের পরিচালক ও প্রযোজক অভিষেক পাঠক।

```