Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

মুক্তি পেল 'রক্তকরবী'র ট্রেলার, রহস্য-রোমাঞ্চে ভরপুর নতুন ওয়েব সিরিজ

দ্য ওয়াল ব্যুরো: একগুচ্ছ নতুন ওটিটি সিরিজের কথা আগেই ঘোষণা করেছে জি ফাইভ অরিজিনালস। বেশ কিছু ইতিমধ্যে মুক্তি পেয়ে গিয়েছে। আরও কয়েকটি সিরিজ মুক্তির দোরগোড়ায়। তেমনই একটি নতুন ওয়েবসিরিজের নাম 'রক্তকরবী' (Rakta Karabi)। তবে এই সিরিজটি (web ser

মুক্তি পেল 'রক্তকরবী'র ট্রেলার, রহস্য-রোমাঞ্চে ভরপুর নতুন ওয়েব সিরিজ

শেষ আপডেট: 23 January 2023 13:41

দ্য ওয়াল ব্যুরো: একগুচ্ছ নতুন ওটিটি সিরিজের কথা আগেই ঘোষণা করেছে জি ফাইভ অরিজিনালস। বেশ কিছু ইতিমধ্যে মুক্তি পেয়ে গিয়েছে। আরও কয়েকটি সিরিজ মুক্তির দোরগোড়ায়। তেমনই একটি নতুন ওয়েবসিরিজের নাম 'রক্তকরবী' (Rakta Karabi)। তবে এই সিরিজটি (web series) রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটকের থেকে তৈরি নয়। ছবির লেখিকা সাহানা দত্ত।

নতুন সিরিজটি তৈরি করেছেন পরিচালক সায়ন্তন ঘোষাল। ক'দিন আগেই মুক্তি পেয়েছে 'রক্তকরবী'র ট্রেলার (trailer)। সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায় ও রাইমা সেন। এছাড়াও রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়, লাবণী সরকার, তুলিকা বসু-সহ একঝাঁক নামীদামি অভিনেতা-অভিনেত্রীরা।

https://youtu.be/RTE2bXFYVkQ

আগামী ৩ ফেব্রুয়ারি থেকে 'রক্তকরবী'র স্ট্রিমিং শুরু হচ্ছে। নির্মাতারা জানিয়েছেন, রহস্য-রোমাঞ্চে ভরপুর কাহিনি নিয়েই সায়ন্তন ঘোষালের নতুন এই ওয়েব সিরিজ। গল্পের ভিত্তি আসলে থ্রিলার নির্ভর। সিরিজের মুখ্যচরিত্র সাত্যকি পেশায় একজন সাইকোলজিস্ট। একদিন এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে আসে সে। তারপর থেকেই শুরু হয়ে যায় একের পর এক খুন। এই নিয়েই এগোবে ছবির গল্প।

টানটান প্রাপ্তমনস্ক চিত্রনাট্যে প্রসেনজিৎ-কৌশিক গাঙ্গুলির টক্কর, কাবেরী রূপে শ্রাবন্তীর পুনর্জন্ম


```