Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অস্কার নমিনেশনে ঠাঁই পাওয়া ‘লাপাতা লেডিজ’ও ‘কপি’ ফিল্ম?

বেশ কিছু বছর ধরে বলিউডের পর্দায় এমন গল্প উঠে আসছে, যা চিরাচরিত নয়। শুধু গল্পে নয়, অভিনয়ের আদবকায়দায় এসেছে বদল।

অস্কার নমিনেশনে ঠাঁই পাওয়া ‘লাপাতা লেডিজ’ও ‘কপি’ ফিল্ম?

লাপাতা লেডিজ

শেষ আপডেট: 1 April 2025 19:32

দ্য ওয়াল ব্যুরো: বেশ কিছু বছর ধরে বলিউডের পর্দায় এমন গল্প উঠে আসছে, যা চিরাচরিত নয়। শুধু গল্পে নয়, অভিনয়ের আদবকায়দায় এসেছে বদল। এসবের মাঝে, একাংশের মত এমন বহু ছবি তৈরি হচ্ছে যার মধ্যে রয়েছে মৌলিকত্বের অভাব। তার সঙ্গে কপিরাইটকে সম্মান করা এবং যথাযথ কৃতিত্ব দেওয়ার ক্ষেত্রে, বলিউড আজও পিছিয়ে। একাধিক হিন্দি সিনেমা, হলিউড এবং অন্যান্য ভাষা থেকে অনুকরণ করে নির্মিত হয়েছে। যদিও কিছু ফিল্মমেকার এটিকে ‘অনুপ্রেরণা’ বলতে পছন্দ করেন। কিন্তু যথাযথ ক্রেডিট না দেওয়াটাকে, দর্শক কিন্তু ‘চুরি’ হিসেবেই গণ্য করছে।

‘লাপাতা লেডিজ’ও কি অনুকরণ?
অনেকেই জানেন না, তবে দেশের অস্কার এন্ট্রি ‘লাপাতা লেডিজ’ মধ্যপ্রাচ্যের একটি ছবি ‘বুরখা সিটি’ থেকে অনুকরণ হয়েছে। নেটিজেনদের মতে, কিরণ রাও পরিচালিত ছবিটির কাহিনীিএবং দৃশ্য একই রকমের। একমাত্র পার্থক্য— বুরখার বদলে হয়েছে ঘোমটা। সম্প্রতি ইনস্টাগ্রামের এক পোস্টে লেখা হয়েছে, ‘২০২৫ সালের অস্কারের জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’ নেটিজেনদের মধ্যে একটি বড় বিতর্কের জন্ম দিয়েছে। সমালোচকদের অভিযোগ ২০১৯ সালের

শর্ট ফিল্ম ‘বুরখা সিটি’ এবং অনন্ত মহাদেবনের ‘ঘুঙ্ঘট কে পট খোল-এর থেকে ‘টুকে’ ‘লাপাতা লেডিজ’ হয়েছে।  শুধু তাই নয়, পোস্টের ক্যাপশনে সিনেমাগুলোর মধ্যে মূল পার্থক্যগুলোকে বিশদে বর্ণনা করা হয়েছে—‘পুরনো দু’টি কাজই যথাক্রমে একই রকমের। এক মহিলার বুরখা এবং কিরণের ছবির ক্ষেত্রে ঘোমটার কারণে হাস্যরসের জন্ম দেয়। শুধু তাই নয়, রাওয়ের ছবির গল্প এবং বিষয়বস্তুর সঙ্গে মিলও রয়েছে। এই মিলগুলোই ঠেলে দিয়েছে ক্রেডিটহীন অনুপ্রেরণার দিকে। যা ছবিতে নারীবাদী অ্যাপ্রোচ থাকা সত্ত্বেও ছবিটির গ্রহণযোগ্যতাকে ঢেকে দিয়েছে।’


```