Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মধ্যপ্রদেশে কংগ্রেসের হয়ে প্রচার করছেন কার্তিক আরিয়ান! আসল সত্যিটা কী

ক্ষমতায় এলে মধ্যপ্রদেশের জনগণের জন্য কী কী করবে কংগ্রেস, সেই প্রতিশ্রুতিই তুলে ধরা হয়েছে ওই বিজ্ঞাপনে!

মধ্যপ্রদেশে কংগ্রেসের হয়ে প্রচার করছেন কার্তিক আরিয়ান! আসল সত্যিটা কী

শেষ আপডেট: 4 November 2023 17:17

দ্য ওয়াল ব্যুরো: আগামী বছর লোকসভা নির্বাচন। বিজেপি নাকি ইন্ডিয়া জোট, কে আসবে দেশের ক্ষমতায়, তা নিয়ে সর্বত্র আলোচনা শুরু হয়ে গিয়েছে। এরমধ্যেই মধ্যপ্রদেশের দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা ভোটও। আর সেই ভোটের আগে কংগ্রেসের হয়ে প্রচারে নেমে পড়েছেন বলিউডের নামী অভিনেতা কার্তিক আরিয়ান! সোমবার এমনই একটি প্রচারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে সোমবার রাতেই অভিনেতা জানিয়ে দিয়েছেন, সেই প্রচার ভিডিও ভুয়ো।

কী রয়েছে সেই ভিডিওতে? সেখানে দেখা যাচ্ছে, মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের হয়ে প্রচার করছেন কার্তিক। কমলনাথের নেতৃত্বে সে রাজ্যে  কংগ্রেসের নির্বাচনী প্রতিশ্রুতি বিজ্ঞাপনের মাধ্যমে তুলে ধরলেন কার্তিক। ক্ষমতায় আসার পর রাজ্যের কৃষকদের ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মকুব, ২ লক্ষ সরকারি চাকরি, সমস্ত মহিলাদের প্রতি মাসে ১৫০০ টাকা ভাতা, বয়স্ক-আদিবাসীদের জন্য বিশেষ সুবিধা-সহ আরও নানা কিছু দেওয়ার প্রতিশ্রুতি এই ভিডিওর মধ্যে তুলে ধরেছে কংগ্রেস।

কংগ্রেসের এই প্রচার সত্যিই! তবে মিথ্যা সেখানে কার্তিক আরিয়ান থাকা। আর সেই কারণেই সোমবার রাতে আসল বিজ্ঞাপনটি পোস্ট করে সবার ভুল ভাঙিয়ে দিয়েছেন অভিনেতা। এক্স হ্যান্ডলে কার্তিক যে আসল ভিডিওটি শেয়ার করেছেন, তা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে, কংগ্রেসের ভিডিওটিতে ওই বিজ্ঞাপনী ভিডিওর কিছুর অংশ এডিট করা হয়েছে। ওই বিজ্ঞাপনটি আসলে ডিজনি-হটস্টারের। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ নিয়ে বিশেষ ওই বিজ্ঞাপনী ভিডিওটি তৈরি করেছিল হটস্টার কর্তৃপক্ষ।

এভাবে কোনও অভিনেতার ভিডিও মর্ফ করে রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করা নিয়ে চটেছেন নেটিজেনদের একাংশ। অনেকেই অভিনেতাকে কংগ্রেসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার পরামর্শ দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তবে কার্তিক আরিয়ান এই বিষয়টিকে আর টানবেন কিনা, তা অবশ্য পরিষ্কার করেননি। আবার অনেকেই এতে কংগ্রেসের হাত দেখছেন না। তাঁদের দাবি, হতে পারে কোনও সাধারণ সমর্থক কার্তিকের বিজ্ঞাপনী ভিডিওটি মর্ফ করেছে। এতে কংগ্রেসের তরফে কোনও ভুল নেই।


```