Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ওয়ার ২' নিয়ে বড় ঘোষণা, বদলে যাচ্ছেন পরিচালক! স্পাই থ্রিলারের দায়িত্বে কে

দ্য ওয়াল ব্যুরো: টাইগার, কবীর এবং পাঠান- তিন গুপ্তচরকে নিয়ে স্পাই ইউনিভার্স তৈরি করেছে যশ রাজ ফিল্মস (Yash Raj Films)। 'পাঠান'-এর অভূতপূর্ব সাফল্যের পর এবছরের শেষদিকেই আসতে চলেছে টাইগারের তৃতীয় ভাগ। এরমধ্যেই শোনা গেল যে, 'ওয়ার ২'-র (War 2)

'ওয়ার ২' নিয়ে বড় ঘোষণা, বদলে যাচ্ছেন পরিচালক! স্পাই থ্রিলারের দায়িত্বে কে

শেষ আপডেট: 4 April 2023 07:44

দ্য ওয়াল ব্যুরো: টাইগার, কবীর এবং পাঠান- তিন গুপ্তচরকে নিয়ে স্পাই ইউনিভার্স তৈরি করেছে যশ রাজ ফিল্মস (Yash Raj Films)। 'পাঠান'-এর অভূতপূর্ব সাফল্যের পর এবছরের শেষদিকেই আসতে চলেছে টাইগারের তৃতীয় ভাগ। এরমধ্যেই শোনা গেল যে, 'ওয়ার ২'-র (War 2) দায়িত্ব ছাড়লেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। তাহলে এই ছবি পরিচালনা কে করবেন? সূত্রের খবর, হৃতিকের এই ছবির ভার অয়ন মুখোপাধ্যায়ের (Ayan Mukerji) হাতে সঁপেছে যশ রাজ ফিল্মস।

জানা গিয়েছে, 'পাঠান' পরিচালনার পর হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোনকে নিয়ে নতুন সিনেমার কাছে ব্যস্ত রয়েছেন সিদ্ধার্থ। মনে করা হচ্ছে, সে কারণেই 'ওয়ার ২' পরিচালনার ভার নিতে চাইছেন না। আবার কেউ কেউ মনে করছেন, পরপর যশ রাজের স্পাই থ্রিলার পরিচালনা করলে সিদ্ধার্থ বলিউডে টাইপকাস্ট হয়ে যাওয়ার ভয়ও পাচ্ছেন। তাই স্বাদ বদলে অন্য কিছু করতে চান। যদিও হৃতিক এবং দীপিকাকে নিয়ে তিনি অ্যাকশন থ্রিলার সিনেমাই বানাচ্ছেন বলে খবর।

এদিকে, মঙ্গলবার সকালেই অয়ন মুখোপাধ্যায় নিজের ড্রিম প্রোজেক্ট 'ব্রহ্মাস্ত্র'র দ্বিতীয় এবং তৃতীয় ভাগের মুক্তির ঘোষণা করে দিয়েছেন। খুব শিগগিরই সে ছবিগুলির কাজে ব্যস্ত হয়ে পড়বেন পরিচালক। জানা গিয়েছে, একইসঙ্গে দু'টো ছবির কাজ চলবে। এখন প্রশ্ন হচ্ছে, এই ব্যস্ততার মধ্যেই কি সমান্তরালভাবে 'ওয়ার ২' নিয়ে কাজ করতে পারবেন অয়ন? নাকি 'ব্রহ্মাস্ত্র'র কাজ শেষ করেই হৃতিকের ছবি পরিচালনার দায়িত্ব হাতে নেবেন?

২৬-এর ডিসেম্বরে আসছে ‘ব্রহ্মাস্ত্র ২’, তৃতীয় ভাগের মুক্তি কবে! ঘোষণা অয়নের


```