Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

বলিউডের নতুন সেনসেশন ওয়ামিকা গাব্বি! অভিনেত্রীর লাস্যময়ী রূপে মাত নেটদুনিয়া

বলিউডের নতুন সেনসেশন ওয়ামিকা গাব্বি! অভিনেত্রীর লাস্যময়ী রূপে মাত নেটদুনিয়া

শেষ আপডেট: 8 October 2023 14:53

দ্য ওয়াল ব্যুরো: তিনি বলিউডের নতুন সেনসেশন। হিন্দি ওটিটির দুনিয়ায় পরিচালকদের পছন্দের তালিকায় বেশ উপরের দিকেই নিজের জায়গা করে নিয়েছেন ওয়ামিকা গাব্বি। সেই অভিনেত্রীকে নিয়ে বর্তমানে রীতিমতো তোলপাড় শুরু হয়ে বলিউডে। শুধুই তাঁর সৌন্দর্য নয়, অভিনয়েও মন কেড়ে নিয়েছেন দর্শকদের। যার সর্বশেষ উদাহরণ বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’।

এই নিয়ে বিশাল ভরদ্বাজের সঙ্গে মোট চারটি কাজ করে ফেললেন অভিনেত্রী। ‘ফুরসত’, ‘মডার্ন লাভ’, ‘চার্লি চোপড়া’, এবং তারপর এই ‘খুফিয়া’—বলা যেতে পারে ওয়ামিকা গাব্বি বর্তমানে পরিচালকের নয়নের মণি। সেই অভিনেত্রীরই ‘খুফিয়া’ ছবির একটি দৃশ্য নিয়ে তোলপাড় হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। যেখানে ওয়ামিকাকে দেখা গিয়েছে সম্পূর্ণ বোল্ড অবতারে।

‘খুফিয়া’ ছবিতে অভিনেতা আলি ফজলের স্ত্রী চারুর চরিত্রে অভিনয় করেছেন তিনি। কখনও ফজলের সঙ্গে সঙ্গমের দৃশ্যে তো কখনও আবার একা বাড়িতে শুধুই অন্তর্বাস পরে উদ্দাম নাচের দৃশ্য দেখা গিয়েছে তাঁকে। আর প্রত্যেকটি দৃশ্যেই ওয়ামিকার শরীরী আবেদনে মাত নেটিজেনরা। এককথায় বলিউডের এই নতুন নায়িকার সাবলীল অভিনয়ে মুগ্ধ সবাই।

শুধু অভিনয় তো নয়, ওয়ামিকার তাঁর লাস্যময়ী রূপে আরও নজর কেড়েছেন। যার ফলে সিনেমামহলে তাঁকে নিয়ে তুমুল চর্চা চলছে। ইতিমধ্যে ‘খুফিয়া’ ছবিতে তাঁর অভিনীত বেশ কয়েকটি রগরগে দৃশ্য ভাইরাল হয়েছে। এর আগে ‘জুবিলি’ সিরিজের বেশ নজর কেড়েছেন তিনি। এবার তিনি কাজ করবেন ‘জওয়ান’ পরিচালক অ্যাটলি প্রযোজিত হিন্দি ছবিতে।


```