Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কেন হঠাৎ বদলে গেল বিবেকের নতুন ছবির নাম?

পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য দিল্লি ফাইলস’ বদলে হল ‘দ্য বেঙ্গল ফাইলস: রাইট টু লাইফ’! আগামী ৫ই সেপ্টেম্বর, ২০২৫-এ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবি। প্রযোজক অভিষেক আগরওয়াল, পল্লবী জোশী এবং পরিচালক বিবেক অগ্নিহোত্রী সিদ্ধান্তে, বিশেষত দর্শকের অনুরোধে এই নাম বদল।

কেন হঠাৎ বদলে গেল বিবেকের নতুন ছবির নাম?

নামবদল!

শেষ আপডেট: 10 June 2025 12:13

দ্য ওয়াল ব্যুরো: পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য দিল্লি ফাইলস’ বদলে হল ‘দ্য বেঙ্গল ফাইলস: রাইট টু লাইফ’! আগামী ৫ই সেপ্টেম্বর, ২০২৫-এ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবি। প্রযোজক অভিষেক আগরওয়াল, পল্লবী জোশী এবং পরিচালক বিবেক অগ্নিহোত্রী সিদ্ধান্তে, বিশেষত দর্শকের অনুরোধে এই নাম বদল।


এই ছবি বিবেকের ‘ফাইলস’ ট্রিলজির তৃতীয় অধ্যায়, যেখানে প্রথম দুটি ছিল ‘দ্য তাসখন্দ ফাইলস’ (২০১৯) এবং ‘দ্য কাশ্মির ফাইলস’ (২০২২)। নতুন সিনেমা ‘দ্য বেঙ্গল ফাইলস’ ১৯৪০-এর অবিভক্ত বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাস তুলে ধরবে। ছবিতে দেখা যাবে ডাইরেক্ট অ্যাকশন ডে এবং নোয়াখালি দাঙ্গার মতো হৃদয়বিদারক ঘটনাগুলো। বিবেক অগ্নিহোত্রী এই ঘটনাগুলোকে ‘হিন্দু গণহত্যা’ আখ্যা দিয়ে, এই প্রায় বিস্মৃত অধ্যায়কে আলোর সামনে আনতে চলেছেন।


ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তী, অনুপম খের এবং পল্লবী জোশীর মতো অভিনেতাদের। ছবির শুটিংকালে কলকাতায় ‘সুরক্ষা’ সমস্যার কারণে মুম্বইয়ে শুটিং করা হয়। পুরো টিম সফলভাবে ছবিটি শেষ করেছে এবং এই গুরুত্বপূর্ণ কাহিনি দেশব্যাপী দর্শকদের সামনে তুলে ধরার জন্য প্রস্তুত পরিচালকও।

 


কিছু মাস আগেই মুক্তি পেয়েছিল ছবির টিজার। টিজারে দেখা যায় বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে, যিনি একটি খালি করিডরে হেঁটে যাচ্ছেন, ঝাঁকড়া দাড়ি এবং জীর্ণ চেহারা, জ্বলেপুড়ে গিয়েছে তাঁর মুখ। ভাঙা গলায় শোনা যায় ভারতের সংবিধানের প্রস্তাবনা।


বিবেক অগ্নিহোত্রীর ছবিটি প্রযোজনা করেছেন অভিষেক আগরওয়াল এবং পল্লবী জোশী। মিঠুন চক্রবর্তী, পল্লবী জোশী, অনুপম খের এবং দর্শন কুমার ছাড়াও আরও অনেকে এই সিনেমায় অভিনয় করেছেন। তেজ নারায়ণ আগরওয়াল এবং ‘আই অ্যাম বুদ্ধা প্রোডাকশন’-এর উপস্থাপনায় তৈরি ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিঃসন্দেহে বিবেকের ‘ফাইলস’ ট্রিলজির এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে ইতিহাসের আড়ালে থাকা গল্প সামনে আনবে।  ‘দ্য বেঙ্গল ফাইলস: রাইট টু লাইফ’-এর টিজার মুক্তি পেতে চলেছে আগামী ১২ জুন ঠিক দুপুর ১২টায়। সবকিছু ঠিকঠাক থাকলে ছবিটি মুক্তি পাবে আগামী ৫ই সেপ্টেম্বর, ২০২৫!


```