Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আসল শত্রুদের আমিই দেখিয়েছি', অরুন্ধতী ইস্যুতে ফের 'কাশ্মীর ফাইলস' খুলতে বললেন বিবেক

নিজের ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' প্রসঙ্গ টেনে আবারও খবরের শিরোনামে উঠে এলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

'আসল শত্রুদের আমিই দেখিয়েছি', অরুন্ধতী ইস্যুতে ফের 'কাশ্মীর ফাইলস' খুলতে বললেন বিবেক

বিবেক অগ্নিহোত্রী

শেষ আপডেট: 15 June 2024 18:34

দ্য ওয়াল ব্যুরো: সাহিত্যিক অরুন্ধতী রায়ের বিরুদ্ধে ইউএপিএ আইনে মামলা দায়ের হয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসার পরই নিজের ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' প্রসঙ্গ টেনে আবারও খবরের শিরোনামে উঠে এলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সোশ্যাল মিডিয়ায় দাবি করলেন, দেশের আসল শত্রুদের তিনিই চিনিয়েছেন। 

কাশ্মীর ফাইলস ছবির প্রচারে বিবেক যেন সবসময়ে বিতর্কের মধ্যেই থাকতেন। তিনি কোনও মন্তব্য করা মানেই তা নিয়ে দীর্ঘ আলোচনা। বলিউডের একাংশকে তিনি যেমন বিঁধেছেন, ঠিক তেমনই দেশের বিজেপি বিরোধী শিবিরকেও সরাসরি আক্রমণ করতে ছাড়েননি। তাঁর এই সিনেমা রিলিজের পর গলার স্বর আরও ভারী করেছিলেন বিবেক। এখন অরুন্ধতী রায়ের ইস্যুতে তিনি আবার সরব হয়েছেন। 

প্রায় এক যুগ আগের পুরনো একটি অভিযোগের ভিত্তিতে বুকার পুরস্কার জয়ী সাহিত্যিক অরুন্ধতী রায়ের বিরুদ্ধে ইউএপিএ আইনে রাষ্ট্রদ্রোহিতার মামলা রুজু করেছে দিল্লি পুলিশ। লেখিকার বিরুদ্ধে কাশ্মীর ইস্যুতে উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ রয়েছে। এই প্রেক্ষিতেই পরিচালক অগ্নিহোত্রী তাঁর 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির একটি ক্লিপিং ফের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ''ছবির শত্রুরা বাস্তবের মানুষদের থেকেই অনুপ্রাণিত। বামপন্থীরা আমার ওপর এ জন্য রাগ করেননি যে আমি কাশ্মীরের হিন্দুদের সত্যিটা দেখিয়েছিলাম। তারা এই কারণে রাগ করেছিলেন কারণ আমি কাশ্মীরের আসল শত্রুদের মুখ দেখিয়ে দিয়েছি।'' বিবেকের খোঁচা, 'দ্য দিল্লি ফাইলস' ছবির পর কী হয়, সেটা দেখার জন্য তিনি মুখিয়ে। 

বিবেক তাঁর কাশ্মীর ফাইলস ছবির যে ক্লিপিং শেয়ার করেছেন তাতে অরুন্ধতী রায়ের ভাষণের পাশাপাশি নিবেদিতা মেননের ভাষণ শোনা যাচ্ছে। সবশেষে সিনেমার একটি চরিত্ররও বক্তব্য শোনানো হয়েছে। স্পষ্ট বোঝা যাবে, অরুন্ধতী এবং নিবেদিতার বক্তব্যের সঙ্গে প্রায় এক ওই চরিত্রের কথাগুলো। বিবেক বোঝাতে চেয়েছেন, এঁরাই আসলে দেশের তথা কাশ্মীরের আসল শত্রু, যা তিনি তাঁর সিনেমার চরিত্র দিয়ে স্পষ্ট করেছেন।

সম্প্রতি অরুন্ধতী রায়ের বিরুদ্ধে যে মামলা হয়েছে তা আসলে ওই বক্তব্যের জন্যই। ২০১০ সালের ২১ অক্টোবর ‘আজাদি: দ্য অনলি ওয়ে’ নামের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরুন্ধতী। অভিযোগ, ওই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করার দাবি তুলেছিলেন লেখিকা। বিবেকের সিনেমায় বিষয়টি হুবহু এক রাখা না হলেও বক্তব্য একই রাখা হয়েছে। 

সুশীল পণ্ডিত নামে এক সমাজকর্মী অরুন্ধতীর বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণের অভিযোগ জানান। পুলিশের কাছে অভিযোগে সুশীল দাবি করেন, ''কাশ্মীর কখনই ভারতের অংশ ছিল না এবং ভারতীয় সেনা বাহিনী জোর করে কাশ্মীরের দখল নিয়েছে বলে ওই অনুষ্ঠান থেকে প্রচার করেছিলেন অরুন্ধতী।'' এরপরই দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা পুলিশকে এই  মামলা করার অনুমতি দিয়েছেন। 


```