.jpg)
নেহা ধুপিয়া
শেষ আপডেট: 6 February 2025 13:00
দ্য ওয়াল ব্যুরো: একসময়ের বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নেহা ধুপিয়া, যিনি একের পর এক হিট ছবি উপহার দিয়েছিলেন। এখন বেশিরভাগ সময়ই পরিবারকে নিয়ে ব্যস্ত। অঙ্গদ বেদীকে বিয়ের পর সংসার এবং দুই সন্তানই তাঁর জীবনের মূল কেন্দ্রবিন্দু। যদিও ইদানীং বড় পর্দায় তেমন দেখা যায় না তাঁকে, তবুও মাঝেমধ্যে শিরোনামে উঠে আসেন নেহা। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হওয়ার পর আবারও চর্চায় তিনি।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, স্বামী অঙ্গদ বেদীর সঙ্গে একটি ক্যাফে থেকে বেরিয়ে আসছেন নেহা। পাপারাৎজিদের নজর এড়াতে পারেননি তাঁরা। তবে এই ভিডিও যে কারণে তুমুল ভাইরাল হয়েছে, তা হল নেহার পরনের পোশাক। ভিডিওতে নেহা পরেছিলেন একটি কালো জ্যাকেট, চোখে সানগ্লাস, খোলা চুলে ননচাল্যান্ট লুক। কিন্তু নজর কেড়েছে তাঁর হালকা গোলাপি রঙের বডি-ফিটেড লেগিংস।
View this post on Instagram
এই লেগিংসের রঙটি নেহার ত্বকের রঙের সঙ্গে এতটাই মিলে গিয়েছিল যে প্রথম দর্শনে মনে হতে পারে তিনি প্যান্ট ছাড়াই বেরিয়েছেন! যদিও বাস্তবে তা নয়। এই বিভ্রান্তির কারণেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা রকমের প্রতিক্রিয়া। কেউ মজা করে লিখেছেন, 'একটু হলে আমার হার্ট ফেল করে যেত!' আবার কেউ মন্তব্য করেছেন, 'এমন লেগিংস পরে বাইরে বেরনোর কী দরকার ছিল?'
তবে সবার মন্তব্য সমালোচনামূলক নয়। কেউ লিখেছেন, 'পোশাক যার যেমন পছন্দ, তেমনটাই পরবে, এতে কার কী?' আরেকজন কমেন্ট করেছেন, 'দেখে মনে হচ্ছিল হাফ নুড! তবে ক্রিয়েটিভ চয়েস।' কেউ আবার লিখেছেন, 'আমি তো ভাবলাম, সত্যিই কিছু পরেননি!'
যদিও এমন ধরনের মন্তব্যে নেহা ধুপিয়া বরাবরই নিজস্ব ভঙ্গিতে জবাব দিতে পছন্দ করেন, তবে এই ভিডিও ঘিরে যে চর্চা তুঙ্গে, তা স্পষ্ট। সেলেব দুনিয়ায় পোশাক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়, কিন্তু নেহার এই ভিডিও আরও একবার প্রমাণ করল, ভাইরাল হতে খুব বেশি কিছু লাগেও না!