Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাঠগড়ায় অনন্যা-অরিজিৎ? হাউহাউ করে কান্নায় ভেঙে পড়লেন ইরফান-পুত্র 

বাবার মৃত্যুর পর কাজ শুরু করেছিলেন বাবিল। বলিউডে ডেবিউ হয়েছিল তাঁর। তাঁর অভিনয় ক্ষমতাও বেশ প্রশংসিত হয়েছিল। হঠাৎ কী এমন ঘটল তাঁর সঙ্গে? নেটিজেনদের দুশ্চিন্তা যেন কিছুতেই কমছে না! 

কাঠগড়ায় অনন্যা-অরিজিৎ? হাউহাউ করে কান্নায় ভেঙে পড়লেন ইরফান-পুত্র 

ইরফান পুত্র বাবিল খান

শেষ আপডেট: 4 May 2025 16:08

দ্য ওয়াল ব্যুরো: ২৯ এপ্রিল ইরফান খানের মৃত্যু দিনে বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট করেছিলেন ইরফান-পুত্র বাবিল। লিখেছিলেন, 'খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা হব।" 'ছ্যাৎ' করে উঠেছিল ইরফান ভক্তদের হৃদয়। প্রশ্ন উঠেছিল, তবে কি ভাল নেই বাবিল? 

এর ঠিক দিন কয়েক পর আচমকাই তাঁর এক ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। যে ভিডিওতে দেখা যাচ্ছে হাউহাউ করে কাঁদছেন বাবিল (ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল)। শুধু কি তাই? একই সঙ্গে বলিউডের বেশ কিছু স্টারকিডের উপরেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অনন্যা পান্ডে, অর্জুন কাপুরের মতো স্টারকিডদের! অন্তত তাঁর সেই ভিডিও তেমনটাই বলছে... 

সেই ভিডিওতে বাবিলকে বলতে শোনা গিয়েছে, "বলিউড খুব নোংরা, খুবই নিষ্ঠুর। সবাইকে বলতে চাই এখানে, 'শানায়া কাপুর, অনন্যা পান্ডে, অর্জুন কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদী, রাঘব জুয়েল, আদর্শ গৌরব, অরিজিৎ সিংয়ের মতো মানুষ রয়েছে। আরও অনেক অনেক নাম। বলিউড ভীষণ ভীষণ অসভ্য।" তবে কেন হঠাৎ এঁদের নাম নিয়ে কান্নায় ভেঙে পড়লেন বাবিল তা সেই ভিডিওতে নেই। এমনকি তাঁর ইনস্টা অ্যাকাউন্টটিও এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভবত তিনি সেটি ডি-অ্যাক্টিভেট (নিষ্ক্রিয়) করে রেখেছেন। 

বাবিল প্রাপ্তবয়স্ক ছেলে। তিনি এভাবে কাঁদছেন! নেটিজেনদের মনে পড়ে যাচ্ছে সুশান্ত সিং রাজপুরের ঘটনা। তাঁদের প্রশ্ন, "কী এমন হল তাঁর সঙ্গে যে এভাবে ভেঙে পড়েছেন বাবিল?" ভিডিও নিয়ে এখনও পর্যন্ত কোথাও বাবিল কোনও প্রতিক্রিয়া দেননি। তবে বাবিলের ভিডিও পোস্টের কিছু মুহূর্ত পরেই একটি পোস্ট করেছেন অভিনেত্রী অনন্যা পান্ডে। নিজের বেশ কিছু ছবি পোস্ট করার পাশাপাশি হ্যারি পটার ক্লাসিকের অন্যতম চরিত্র হ্যাগ্রিডের একটি কোটও পোস্ট করেছেন তিনি। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, "যা আসার তা আসবেই। আর যখন আসবে তার মুখোমুখি হব।" 

বাবার মৃত্যুর পর কাজ শুরু করেছিলেন বাবিল। বলিউডে ডেবিউ হয়েছিল তাঁর। তাঁর অভিনয় ক্ষমতাও বেশ প্রশংসিত হয়েছিল। হঠাৎ কী এমন ঘটল তাঁর সঙ্গে? নেটিজেনদের দুশ্চিন্তা যেন কিছুতেই কমছে না! 


```