
শেষ আপডেট: 17 December 2023 19:41
দ্য ওয়াল ব্যুরো: এর আগে কালা, বুলবুল ছবিতে অভিনয় করেছেন তিনি। সমালোচক মহলে সেই অভিনয় প্রশংসিত হলেও এমন রাতারাতি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারেননি। তবে সেটাই করে দেখাল সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিমাল। একটি মাত্র সিনেমার উপর ভর করে মুহূর্তের মধ্যে 'জাতীয় ক্রাশ' হয়ে উঠেছেন তৃপ্তি দিমরি। অভিনেত্রীর ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা এক লাফে ৩০ লক্ষের বেশি বেড়ে গেছে। তাঁর লাজুক মিষ্টি হাসি, নিষ্পাপ সৌন্দর্য এবং অনন্য আবেদনে মাত অনুরাগীরা। সেই তৃপ্তি এখন যা-ই করছেন, তা-ই ভাইরাল।
সম্প্রতি বন্ধুর বিয়েতে গাঢ় সবুজ সিকুইনড ব্যাকলেস ড্রেস পরে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সেখানেই বলিউডের বিখ্যাত গান 'বোলে চুড়িয়া ' এবং রণবীর-দীপিকা অভিনীত 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবির 'ঘাঘরা' গানের ছন্দে পা মেলাতে দেখা গেছে। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট হতেই নেট মাধ্যমে যেন আগুন লেগে গেছে!
একটি ভিডিওতে দেখা যাচ্ছে, অনুষ্ঠানের মধ্যেই অত্যন্ত সাবলীলভাবে বলিউডের সুপার হিট সিনেমা কভি খুশি কভি গাম-এর বিখ্যাত গানে নাচছেন তৃপ্তি। দেখুন সেই ভিডিও:
View this post on Instagram
তৃপ্তি নিজেও বন্ধুর বিয়ের অনুষ্ঠানে নিজের একাধিক লুক শেয়ার করেছেন। সবুজ কাট আউট গাউন পরিহিত তৃপ্তি সেসব ছবিতে লাস্যময়ী।
View this post on Instagram
এছাড়া সাদা লেহেঙ্গাতেও নিজের লুকের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। মুক্তোর ভারী কাজ করা দুধ সাদা লেহেঙ্গা চোলিতে তাঁর লুক এতটাই স্নিগ্ধ যেটা দেখলে চোখ সরানো মুশকিল।
View this post on Instagram