Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিকের শো-তে মধ্যমণি ছোট্ট মালতী, লাইমলাইট কাড়তে শিখে গেছে এর মধ্যেই, কী করল জানেন!

নিকের শো-তে মধ্যমণি ছোট্ট মালতী, লাইমলাইট কাড়তে শিখে গেছে এর মধ্যেই, কী করল জানেন!

শেষ আপডেট: 14 October 2023 16:29

দ্য ওয়াল ব্যুরো: স্টেজে পারফর্ম করছেন বাবা। তাঁর কনসার্ট মানেই তিল ধারণের জায়গা থাকবে না। হবে নাই বা কেন, তিনি যে জোনাস ব্রাদার্সের মধ্যম জন! কিন্তু এবারের কনসার্টে নিক স্টেজে থাকলেও লাইমলাইট কাড়ল অন্য একজন। সে আর কেউ নয়, খুদে মালতী মেরি জোনাস। মা প্রিয়াঙ্কার কোলে বসে বাবার শো-দেখছিল একরত্তি মেয়ে। গান গাইতে গাইতেই তার সঙ্গে খুনসুটিতে মেতেছিলেন নিক। সঙ্গে সঙ্গে সমস্ত ক্যামেরার অ্যাঙ্গেল ঘুরে যায় সেই দিকেই। কনসার্ট জুড়ে নিক-প্রিয়াঙ্কা-মালতীর নানা  সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন চিত্রগ্রাহকরা। সেই সব ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

প্রিয়াঙ্কা চোপড়ার একটি ফ্যান পেজ থেকে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে ভিডিওগুলি। তাতে দেখা যাচ্ছে, স্টেজে পারফর্ম করছেন নিক। আর দর্শক আসনে মালতীকে কোলে নিয়ে একেবারে সামনেই রয়েছেন প্রিয়াঙ্কা। কোলে মেয়ে, পরনে প্যাস্টেল শেডের গোলাপি ড্রেস- সব মিলিয়ে অপরূপ লাগছিল 'দেশি গার্ল'কে। মালতীর কানে লাগানো ছিল নয়েজ ক্যানসেল হেডফোন। গান গাইতে গাইতেই স্টেজের সামনে এসে মেয়ের হাত ধরে খুনসুটি করতে দেখা যায় নিককে।

বাবাকে কাছে পেয়ে মালতীর মুখ ভরে যায় অনাবিল হাসিতে। হাসতে দেখা যায় পিগি চপসকেও। বাবা-মেয়ের খুনসুটিকে প্রশ্রয় দিয়ে মালতীকে নিকের কাছে এগিয়ে দেন তিনি। 

অন্য একটি ভিডিওতে নিকের ভাই জো জোনাসকেও দেখা যায় মালতীর হাত ধরে আদর করতে। তৃতীয় একটি ভিডিওতে দেখা যাচ্ছে, নিকের ভাই কেভিন জোনাসেরর মেয়ে ভ্যালেন্টিনাকে কাঁধে চাপিয়ে নিয়েছেন প্রিয়াঙ্কা। স্পষ্টতই, মেয়ে এবং পরিবারের বাকিদের সঙ্গে জোনাস ব্রাদার্সের শো দারুন উপভোগ করছেন তিনি। 

মালতী আর নিকের সম্পর্ক যে খুব সুন্দর, তার প্রমাণ আগেও পাওয়া গেছে। বাবা-মেয়ের জমাটি রসায়ন কখনও ধরা পড়ে প্রিয়াঙ্কার পোস্ট করা ছবিতে, তো কখনও নিকের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সেপ্টেম্বর মাসেই মেয়ের একটি ছবি পোস্ট করেছিলেন নিক। সেখানে জাম্পস্যুট পরা ছোট্ট মালতীকে দেখা গিয়েছিল, ক্যামেরার দিকে পিছন ফিরে একটি খামারবাড়িতে বেশ কয়েকটি ছাগলের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে।

সেই একই রকমের ছবি এবং ভিডিও কিছুদিন আগেই পোস্ট করেছিলেন প্রিয়াঙ্কা নিজেও।

View this post on Instagram

A post shared by Priyanka (@priyankachopra)

আসলে লস এঞ্জেলেসে নিকের ভাই ফ্র্যাঙ্কলিনের ফার্মহাউসে ছুটি কাটাচ্ছিলেন তারকা-দম্পতি। ছবি এবং ভিডিওগুলি সেই সময়েরই।


```