Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

‘FA9LA’ গানের মানে না বুঝেই নাচছেন? জানুন এই আরবিক লিরিক্সের আসল মানে

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ছবিতে ব্যবহৃত বাহরাইনি হিপ-হপ গান ‘FA9LA’ কীভাবে ভাইরাল হল?

‘FA9LA’ গানের মানে না বুঝেই নাচছেন? জানুন এই আরবিক লিরিক্সের আসল মানে

‘FA9LA’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 18 December 2025 12:02

দ্য ওয়াল ব্যুরো: ইনস্টাগ্রাম রিলস থেকে ইউটিউব শর্টস, সর্বত্রই এখন একটি গানের রাজত্ব, আর তা হল ‘FA9LA’। রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমায় ব্যবহৃত এই গানটি আসলে একটি বাহরাইনি হিপ-হপ ট্র্যাক। অনেকেই এখন জানতে আগ্রহী, এই গানটি কীভাবে সিনেমায় এল এবং এর কথাগুলোর অর্থই বা কী।

কীভাবে ‘ধুরন্ধর’-এর অংশ হল এই গান?

গানটি মূলত বাহরাইনের র‍্যাপার ফ্লিপারচি (Flipperachi) এবং ড্যাফি (Daffy)-র গাওয়া, যার সঙ্গীত পরিচালনা করেছেন ডিজে আউটল (DJ Outlaw)। একটি সাক্ষাৎকারে ফ্লিপারচি জানান, পরিচালক আদিত্য ধরের টিম সরাসরি তাঁদের সঙ্গে যোগাযোগ করেন এবং গানটির লাইসেন্স নিতে চান।

প্রথমে নির্মাতারা গানটির মিউজিক ব্যবহার করে নিজেদের মতো একটি নতুন ভার্সন তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু হাতে সময় খুব কম থাকায় শেষ পর্যন্ত মূল অ্যারাবিক গানটিই ছবিতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই সিদ্ধান্তই গানটিকে এক আলাদা মাত্রা দিয়েছে।

‘FA9LA’ বা ‘ফাসলা’ কথার আসল মানে কী?

ফ্লিপারচি-র মতে, ‘FA9LA’ (যাকে উচ্চারণ করা হয় ‘ফাসলা’) কথাটির কোনও আক্ষরিক অর্থের চেয়ে এর ‘ভাইব’ বা অনুভূতিই বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “ফাসলা মানে হল একটি বিশেষ মুহূর্ত বা ভাইব। যখন আমি বলি আমার একটা ফাসলা চলছে, তার মানে আমি এখন খুব ভাল একটা মুডের মধ্যে আছি।” এটি মূলত আনন্দ ও নাচের একটি উৎসবকে বোঝায়।

গানের কথাগুলোর সহজ অর্থ

সিনেমার এক গম্ভীর মুহূর্তে গানটি ব্যবহার করা হলেও, এর কথাগুলো কিন্তু বেশ মজাদার এবং উৎসবমুখর। জনপ্রিয় কিছু লাইনের অর্থ হল:

"Ya Akhi Dus Dus...": ভাই, পুরোদমে শুরু করো, আমার কাছে একটা দারুণ বিট আছে! আমি নিশ্চিত তোমার নাচটা সেরা হবে।

"Helu-Helu Zayn Makanah...": এই জায়গাটা কত মিষ্টি, কত সুন্দর! এমনকি এখানকার সাজসজ্জাও দারুণ।

"Sweeli Raqset Il-Marshmallow...": আমার জন্য সেই মার্শম্যালো ড্যান্সটা দাও। ঈশ্বর সবকিছু নিখুঁতভাবে তৈরি করেছেন।

"Agool Sweeli Raqsa, Hello Goodbye!/Zeidli Shakar Wayed...": আমি বলি আমার জন্য নাচো—হ্যালো এবং গুডবাই! আমি যখন চা খাব, তাতে অনেক বেশি চিনি দিও!

ফ্লিপারচি-র চোখে ইন্ডিয়ান মিউজিক

সোশ্যাল মিডিয়ায় ভাইরালের পর ফ্লিপারচি এখন ভারতীয় ‘ইন্ডি’ শিল্পী যেমন পরম এবং সিয়াহির সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। এমনকি তিনি পাঞ্জাবি মিউজিক সিন নিয়ে বেশ আগ্রহী এবং ভবিষ্যতে জনপ্রিয় ভারতীয় র‍্যাপার বাদশাহ-র সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন।

জানিয়ে রাখা ভাল, ফ্লিপারচি-র এই নামটিও বেশ চমকপ্রদ। ছোটবেলার অনুপ্রেরণা আমেরিকান র‍্যাপার বাস্টা রাইমসের ‘ফ্লিপমোড স্কোয়াড’ থেকেই তাঁর নামের এই বিবর্তন।


```