Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অভিনেত্রী হলেন মাকড়সা! ভাইরাল হিন্দি ধারাবাহিকের এই পাঁচ মজার দৃশ্য দেখেছেন?

দ্য ওয়াল ব্যুরো: প্রতিদিন সন্ধেবেলা হিন্দি ধারাবাহিক (Hindi serial) দেখতে পছন্দ করেন অনেকেই। সারা ভারতে প্রচারিত এই ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীরা সাধারণ মানুষের ঘরের লোক হয়ে ওঠেন খুব সহজেই। তবে, অনেক সময়ই এই ধারাবাহিকগুলিতে এমন সব দৃশ্য

অভিনেত্রী হলেন মাকড়সা! ভাইরাল হিন্দি ধারাবাহিকের এই পাঁচ মজার দৃশ্য দেখেছেন?

শেষ আপডেট: 26 April 2023 14:07

দ্য ওয়াল ব্যুরো: প্রতিদিন সন্ধেবেলা হিন্দি ধারাবাহিক (Hindi serial) দেখতে পছন্দ করেন অনেকেই। সারা ভারতে প্রচারিত এই ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীরা সাধারণ মানুষের ঘরের লোক হয়ে ওঠেন খুব সহজেই। তবে, অনেক সময়ই এই ধারাবাহিকগুলিতে এমন সব দৃশ্য দেখায় যা বাস্তবে হওয়া একপ্রকার অসম্ভব। একইসঙ্গে যথেষ্ট হাস্যকর (funny scenes) হয়ে ওঠে সেই দৃশ্যগুলি।

এমনই ৫টি মজার দৃশ্যের তালিকা রইল

অভিনেত্রী হলেন মাকড়সা
স্পাইডারম্যানের মানুষ থেকে মাকড়সা হওয়ার গল্প সকলেরই জানা। কিন্তু হিন্দি ধারাবাহিকে অভিনেত্রীর মাকড়সা-মানুষ হয়ে যাওয়ার দৃশ্যে ভয়ের বদলে হাসি পাবে সকলেরই। সম্প্রতি এই দৃশ্যটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই দৃশ্যের ভিএফএক্সও বিশেষ উন্নতমানের নয়।

চাঁদ পেড়ে আনা
আকাশের চাঁদ পেড়ে আনার কথা মজার ছলে অনেকেই বলে থাকেন। তবে, সত্যিকারের আকাশের চাঁদের টুকরো কি পেড়ে আনা সম্ভব? এমন অবাস্তব বিষয়কেও সম্ভব করে তোলা যায় হিন্দি ধারাবাহিকের কল্যাণে। কিছু দিন আগে একটি হিন্দি ধারাবাহিকে দেখানো হয় নায়ককে আকাশের চাঁদের টুকরো পেড়ে আনার নিদান দেন সিরিয়ালের খলনায়িকা। মজার বিষয় হল প্রবল চেষ্টায় সেই টুকরো পেড়েও আনেন নায়ক।

গলায় ওড়না পেঁচিয়ে যাওয়া
ধারাবাহিকে দুর্ঘটনা লেগেই থাকে। তবে, টেবিল ফ্যানে নায়িকার গলার ওড়না পেঁচিয়ে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটলে নায়ককেই এগিয়ে আসতে হয় বাঁচাতে। এমন ঘটনা বাস্তবে ঘটলে সেই ওড়না গলা থেকে খুলে ফেলাই স্বাভাবিক। তবে, ধারাবাহিকের নায়িকার কাছে ওড়না মানেই সম্ভ্রম। ফলে, সেই ওড়না খুলে নিজেকে বাঁচানোর বদলে অসহায় ভাবে সাহায্য প্রার্থনা করাই নায়িকার নিয়তি। আর এই দৃশ্য হাসির উদ্রেক ঘটায় দর্শক মহলে।

স্যুটকেসে ভরা নায়িকা
ধারাবাহিকে প্রায়ই জ্ঞান হারাতে দেখা যায় অভিনেত্রীদের। তবে, জ্ঞান হারিয়ে স্যুটকেসে পড়ে যাওয়া এবং সেই স্যুটকেস নিজেই বন্ধ হয়ে যাওয়া এমনটি শুধু হিন্দি ধারাবাহিকের ক্ষেত্রেই সম্ভব। স্বাভাবিক ভাবেই এই দৃশ্য দেখে হাসির রোল উঠেছে নেটিজেনদের মধ্যে।

আচমকা সিঁদুরের ছোঁয়া
নায়ক নায়িকার মধ্যে ধাক্কা লাগা বা পড়ে যাওয়া হিন্দি ধারাবাহিকে কোনও নতুন ঘটনা নয়। তবে দুর্ঘটনাবশত নায়কের নায়িকাকে সিঁদুর পরিয়ে দেওয়ার দৃশ্য ভাইরাল হয়েছে নেটপাড়ায়। ধাক্কা লেগে এমন ভাবে সিঁদুর পরিয়ে দেওয়া সম্ভব হল কীভাবে তা বুঝে উঠতে পারছেন না দর্শকরাও।

জলের তলায় বাদশা! ডানকির শ্যুটিংয়ে নতুন অভিযান শাহরুখের


```