Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কঙ্গনার 'তেজস'-এর ইঞ্জিন বিকল করে জয়ের উড়ান 'টুয়েলভথ ফেল' বিক্রান্তের

৪ দিনে মাত্র ৩ কোটি টাকা উপার্জন হয়েছে কঙ্গনার এই 'তেজস' থেকে। অন্য দিকে একই দিনে মুক্তি পেয়েছে বিধু বিনোদ চোপড়ার 'টুয়েলভথ ফেল' ছবিটি। বক্স অফিস কালেকশন বলছে 'ধীরে চলো' নীতি মেনে ব্যবসার অঙ্ক ৪ দিনে নেহাত মন্দ নয়। 

কঙ্গনার 'তেজস'-এর ইঞ্জিন বিকল করে জয়ের উড়ান 'টুয়েলভথ ফেল' বিক্রান্তের

শেষ আপডেট: 1 November 2023 20:06

দ্য ওয়াল ব্যুরো: সময়টা একেবারেই ভাল যাচ্ছে না কঙ্গনা রানাউতের। 'তেজস' ছবির মাধ্যমে ভেবেছিলেন বলিউডে হারানো জমি ফেরত পাবেন, তবে সে চেষ্টা ব্যর্থ হয়েছে তাঁর। শোনা যাচ্ছে, একের পর এক শহরে পরের পর বাতিল হচ্ছে 'তেজস'-এর শো। ৪ দিনে মাত্র ৩ কোটি টাকা উপার্জন হয়েছে কঙ্গনার এই ছবি থেকে। অন্য দিকে একই দিনে মুক্তি পেয়েছে বিধু বিনোদ চোপড়ার 'টুয়েলভথ ফেল' ছবিটি। বক্স অফিস কালেকশন বলছে 'ধীরে চলো' নীতি মেনে ব্যবসার অঙ্ক ৪ দিনে নেহাত মন্দ নয়। 

অথচ হওয়ার কথা ছিল উল্টোটাই। বিধু বিনোদ চোপড়ার ছবিতে সেই অর্থে কোনও সুপারস্টার নেই। বিক্রান্তের অভিনয় ওটিটি-তে এবং লুটেরা বা 'ছপক'-এ প্রশংসিত হলেও তাঁর উপর নির্ভর করে বড় বাজেটের ছবির সঙ্গে প্রতিযোগিতায় নামা একরকম সাহসী পদক্ষেপই বটে। তবে এই ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত যে ভুল ছিল না তা প্রমাণ হয়েছে বক্স অফিসের ফলাফলেই। এখনও পর্যন্ত সাড়ে ৯ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে 'টুয়েলভথ ফেল'। মনে করা হচ্ছে এই সপ্তাহের শেষ হওয়ার আগেই ১০ কোটির গণ্ডি পার করে ফেলবে 'টুয়েলভথ ফেল'। 

২৫ কোটি টাকা বাজেটের এই ছবি সেক্ষেত্রে কয়েক সপ্তাহের মধ্যেই বাজেটের অঙ্ক ছাড়িয়ে হিটের মুখ দেখবে বলে আশাবাদী সকলে। এখনও পর্যন্ত যারা এই ছবি দেখছেন প্রত্যেকের মুখেই এক কথা, বিক্রান্তের অভিনয়ই এই ছবির মূল ইউএসপি। আইপিএস মনোজ শর্মার চরিত্রে বিক্রান্তের অভিনয় ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে সমালোচকদের থেকেও। অন্য দিকে দেশপ্রেম মূলক ছবিতে অভিনয় করেও সেই ছবি দেখতে আসার জন্য দর্শকদের কাছে রীতিমতো হাতজোড় করতে দেখা যাচ্ছে কঙ্গনাকে। 

ঠিক কোন ম্যাজিকে কঙ্গনা রানাউতের মতো হেভিওয়েটকে হারিয়ে দিলেন বিক্রান্ত?

এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে বলিউডের বদলে যাওয়া ট্রেন্ডই এই ফলাফলের জন্য দায়ী। এক কালে অভিনেতা অভিনেত্রীদের নাম দেখে ছবির টিকিট বিক্রির চল থাকলেও ওটিটি নির্ভর বলিউডে ভাল গল্পই যে শেষ কথা তা বিগত কয়েক বছরে প্রমাণ হয়েছে অনেক বার। 

দর্শকদের এই মানসিকতা বোঝার চেষ্টা না করে কঙ্গনা এখনও যদি তাঁর স্বপ্ন রাজ্যে বসবাস করে ভাবেন যে 'মার্ডার' বা 'গ্যাংস্টার'-এর সময়ের মতো তাঁর নামেই দর্শক হল ভরাবেন এবং তাঁর ছবি না দেখার জন্য শাপশাপান্ত করেন দর্শককে, তবে তা বোকামো ছাড়া কিছুই নয়, বলছেন বলিউডের এক নামী চিত্র সমালোচক। 

অন্যদিকে দীর্ঘদিন ধরে ধারাবাহিকে অভিনয় করা বিক্রান্ত ওটিটিতেও অভিনয় করছেন অনেক বছর ধরে। ওটিটি এবং ধারাবাহিক থেকে তাঁর অনুরাগীর সংখ্যা কম নয়। পাশাপাশি ছবিতেও তাঁর অভিনয় একাধিক বার প্রশংসিত। ফলে, 'প্রাক্তন' সুপারস্টার কঙ্গনার থেকে অভিনয়ে দড় বিক্রান্ত যে ধারে ভারে অনেকটা এগিয়ে গেছেন এ কথা বাকি সকলে বুঝলেও কঙ্গনা আদৌ বুঝবেন কী? 


```