Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ঘরে ফিরতে হবে..' সকলকে চমকে ৩৭-এ অবসর ঘোষণা বিক্রান্ত মাসের

'টুয়েলভথ ফেইল', 'দ্য সবরমতী রিপোর্ট'-সহ একাধিক সিনেমার জন্য সমালোচকদের প্রশংসা পেয়েছেন অভিনেতা।

'ঘরে ফিরতে হবে..' সকলকে চমকে ৩৭-এ অবসর ঘোষণা বিক্রান্ত মাসের

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 2 December 2024 11:10

দ্য ওয়াল ব্যুরো: অভিনয় থেকে অবসর নিতে চলেছেন বিক্রান্ত মাসে। রবিবার মাঝরাতে সোশ্যাল মিডিয়ায় সেকথা জানালেন অভিনেতা। মাত্র ৩৭ বছর বয়সে কেরিয়ারের শিখরে থাকাকালীন তাঁর এমন সিদ্ধান্তে অবাক ভক্তরা। 

'টুয়েলভথ ফেইল', 'দ্য সবরমতী রিপোর্ট'-সহ একাধিক সিনেমার জন্য সমালোচকদের প্রশংসা পেয়েছেন অভিনেতা। হাতে রয়েছে আরও দুই বড় কাজ। সেই কাজ দিয়েই আপাতত কেরিয়ারে দাঁড়ি টানতে চলেছেন তিনি। ২০২৫ সালের পর ভক্তদের সঙ্গে আর দেখা হবে না বলে জানান সোশ্য়াল মিডিয়ায়। 

লেখেন, 'অসাধারণ কেটেছে শেষ কয়েকটা বছর। আমাদের সাপোর্ট করার জন্য সকলকে ধন্যবাদ। কিন্তু যত এগোচ্ছি জীবনে তত বুঝতে পারছি, ঘরে ফিরতে হবে। একজন স্বামী, একজন বাবা, একজন ছেলে হিসেবে সেই দায়িত্ব রয়েছে আমার কাঁধে। একজন অভিনেতা হিসেবেও।'

এরপরই তিনি অবসর ঘোষণার কথা লেখেন, '২০২৫ আসছে, ২০২৫-এই সকলের সঙ্গে পর্দায় শেষবারের মতো দেখা হবে।' পোস্টের শেষে সকলকে ফের হাতজোড় করে ধন্যবাদ জানান অভিনেতা। 

তবে শেষে জুড়ে দেন, '২০২৫-এই শেষবার দেখা হচ্ছে, সঠিক সময় না আসা পর্যন্ত।' অর্থাৎ সঠিক সময় না আসা পর্যন্ত অবসরেই থাকবেন। সময় আসলে হয়তো তিনি ফের ফিরবেন পর্দায়। 


```