Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মা রোজ ফোনে জিজ্ঞাসা করেন কবে বিয়ে করব: বিজয় বর্মা

দ্য ওয়াল ব্যুরো: ওটিটি থেকে একের পর এক শক্তিশালী অভিনেতা উপহার পেয়েছে দর্শক। বলিউডের ক্ষেত্রে পঙ্কজ ত্রিপাঠি থেকে রাধিকা আপ্তে (vijay verma says his mother asks for marriage) সেই তালিকায় কে নেই। ঠিক একই পথে হেঁটে ২০২৩ সালের শুরু থেকেই ওটিট

মা রোজ ফোনে জিজ্ঞাসা করেন কবে বিয়ে করব: বিজয় বর্মা

শেষ আপডেট: 21 July 2023 09:07

দ্য ওয়াল ব্যুরো: ওটিটি থেকে একের পর এক শক্তিশালী অভিনেতা উপহার পেয়েছে দর্শক। বলিউডের ক্ষেত্রে পঙ্কজ ত্রিপাঠি থেকে রাধিকা আপ্তে (vijay verma says his mother asks for marriage) সেই তালিকায় কে নেই। ঠিক একই পথে হেঁটে ২০২৩ সালের শুরু থেকেই ওটিটি-তে তাক লাগানো অভিনয় করে প্রচারের আলোয় এসেছেন অভিনেতা বিজয় বর্মা। 'দাহাদ' এবং 'লাস্ট স্টোরিজ ২' সিরিজে তাঁর অভিনয় রাতারাতি তাঁকে খ্যাতি এনে দিয়েছে।

প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি ইদানিং বিজয়ের (vijay verma) ব্যক্তিগত জীবন নিয়ে চর্চাও তুঙ্গে। 'লাস্ট স্টোরিজ ২'-তে অভিনয় করতে গিয়ে যে তিনি প্রেমে পড়েছেন সহ অভিনেত্রী তামান্না ভাটিয়ার এ-কথা নিজে মুখে স্বীকার করেছেন দু'জনেই।

স্বাভাবিক ভাবেই এরপরই অভিনেতার দিকে ধেয়ে এসেছে সেই প্রশ্ন, কবে বিয়ে করছেন বিজয় এবং তামান্না? (vijay verma says his mother asks for marriage)

এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেক ক্ষেত্রে অপ্রতিভ হয়ে পড়তে দেখা যায় অভিনেতাদের। তবে এক্ষেত্রে যেন স্ট্রেট ব্যাটে খেলেই ছক্কা হাঁকিয়েছেন বিজয়। মজার ছলে অভিনেতার জবাব, 'আসলে আমরা মাড়োয়ারি পরিবার। ১৬ বছরেই আমাদের পরিবারে ছেলেদের বিয়ে হয়ে হয়ে যায়। সেই হিসেবে আমি বিয়ের বয়স অনেক দিন আগেই পেরিয়ে এসেছি'।

তবে বিজয়ের হিসেবে বিয়ের বয়স পেরিয়ে গেলেও অভিনেতার মা এখনও হাল ছাড়েননি, জানালেন বিজয়। প্রায় প্রতিদিনই তাঁর মা ফোনে জিজ্ঞেস করেন কবে বিয়ে করছেন বিজয়, জানালেন অভিনেতা। কেরিয়ারে এই মুহূর্তে তিনি বেশ ভাল জায়গায় রয়েছেন ফলে এখনই তাঁর বিয়ে সেরে নেওয়া উচিত, 'সব মায়ের মতোই আমার মা-ও একই কথা মনে করেন।' রসিকতার সুরে জানালেন বিজয়। যদিও এই মুহূর্তে বিয়ের বদলে তিনি কেরিয়ার আর তামান্না-তেই ফোকাস করতে চান, বক্তব্য বিজয় বর্মার।

ফের বাবা হলেন অর্জুন রামপাল, দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন বান্ধবী গ্যাব্রিয়েলা


```