Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

বিজয় সেতুপতি দুবাইয়ের দোকানে হিসাব রাখতেন, শাহরুখের ভিলেনকে নিয়ে ৫ চমকদার তথ্য

দ্য ওয়াল ব্যুরো: শান্ত-শীতল চাহনি, দুলকি চালে হাঁটা- পেশি প্রদর্শনের যুগে সিনেমার খলনায়ক যে এমন স্থির অথচ ক্রুর হতে পারে, তা আগেই প্রমাণ করে দিয়েছেন বিজয় সেতুপতি (Vijay Sethupathi)। কেরিয়ারে প্রায় ৫০টিরও বেশি ছবিতে অভিনয় করে ফেলেছেন

বিজয় সেতুপতি দুবাইয়ের দোকানে হিসাব রাখতেন, শাহরুখের ভিলেনকে নিয়ে ৫ চমকদার তথ্য

শেষ আপডেট: 9 September 2023 13:18

দ্য ওয়াল ব্যুরো: শান্ত-শীতল চাহনি, দুলকি চালে হাঁটা- পেশি প্রদর্শনের যুগে সিনেমার খলনায়ক যে এমন স্থির অথচ ক্রুর হতে পারে, তা আগেই প্রমাণ করে দিয়েছেন বিজয় সেতুপতি (Vijay Sethupathi)। কেরিয়ারে প্রায় ৫০টিরও বেশি ছবিতে অভিনয় করে ফেলেছেন। এরমধ্যে কখনও সখনও রোম্যান্টিক ইমেজে (উদাহরণ: ‘৯৬’) ধরা দিলেও সেতুপতিকে মানুষ আরও বেশি মনে রেখেছেন ভিলেনের চরিত্রেই। ‘বিক্রম বেদা’ বা ‘বিক্রম’ তো বটেই, বৃহস্পতিবার মুক্তি পাওয়া ‘জওয়ান’ (Jawan)-এও বিজয়ের অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। দীপিকা পাড়ুকোন বা নয়নতারার মতো অভিনেত্রীরা থাকলেও শাহরুখের পর যাঁর অভিনয় সবথেকে বেশি নজর কেড়েছে, তিনি বিজয় সেতুপতিই।

কিন্তু জানেন কি, এই অভিনেতাই সিনেমা জগতে আসার আগে অ্যাকাউন্ট্যান্টের কাজ করতেন দুবাইয়ে! সেখানে একটা দোকানের হিসাবপত্র সামলাতেন একা হাতে। আবার সেই দুবাইয়েই তিনি খুঁজে পেয়েছিলেন নিজের জীবনসঙ্গিনীকে। বিজয় সেতুপতি সম্পর্কে এমনই কিছু চমকদার তথ্য দেওয়া রইল এই প্রতিবেদনে। (Vijay Sethupathi)

১) দুবাইয়ে হিসাবরক্ষকের চাকরি:

তখনও রুপোলি দুনিয়া থেকে বহু দূর গ্রহের বাসিন্দা বিজয় সেতুপতি। সময়টা এই শতকের শুরুর দিকে। চেন্নাই, মুম্বই-সহ একাধিক শহরে নানারকম কাজের পর ২০০০ সালের নভেম্বরে দুবাইয়ে চলে যান অভিনেতা। সেখানেই একটি দোকানে হিসাবরক্ষকের চাকরি নেন। এর জন্য তিনি সেইসময় মাসিক ১২ হাজার টাকা আয় করতেন। যা ভারতে সেইসময় পাওয়া স্যালারির থেকে চার গুণ বেশি।

Vijay Sethupathi

২) জেসি সেতুপতির সঙ্গে প্রেম:

সুপারস্টার হয়ে যাওয়ার পর ২০১৮ সালে একটি সাক্ষাৎকারে বিজয় বলেছিলেন, দুবাইয়েই প্রথম জেসির সঙ্গে তাঁর সাক্ষাৎ। কিছুদিনের মধ্যেই আমরা পরস্পরের খুব ভাল বন্ধু হয়ে গিয়েছিলাম। পরে সেই যোগাযোগ অনলাইনেও ছিল। উল্লেখ্য, আলাপের কয়েক বছরের মধ্যেই ২০০৩ সালে তাঁরা একে অপরকে বিয়ে করে নেন। সেইসময় বিজয়ের বয়স ছিল মাত্র ২৪ বছর। বর্তমানে তাঁদের দুই সন্তান। এক ছেলে ও এক মেয়ে। ছেলের নাম সূর্য এবং মেয়ের নাম সৃজা।

Vijay Sethupathi

৩) জাতীয় পুরস্কার জয়:

‘সুপার ডিল্যাক্স’ ছবিতে অভিনয় করে সেরা সহ-অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন সেতুপতি। সেই সিনেমায় বিজয়ের অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। ফাহাদ ফাসিল, সামান্থা, রম্যা কৃষ্ণণের মতো তারকারা থাকা সত্ত্বেও একজন ট্রান্সজেন্ডারের ভূমিকায় অভিনয় করে বিজয় সমালোচক থেকে দর্শক, সবার নজর নিজের দিকে টেনে নিয়েছিলেন।

Vijay Sethupathi

৪) ‘জওয়ান’-এর জন্য পারিশ্রমিক:

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ‘জওয়ান’-এর প্রধান ভিলেন কালী গায়কোয়াড়ের ভূমিকায় বিজয়কে প্রথম পছন্দ করেছিলেন শাহরুখ খানই। তিনি প্রথম পরিচালক অ্যাটলিকে বিজয়কে কাস্ট করার কথা বলেন। স্বাভাবিকভাবেই ছবির প্রস্তাবে রাজি হয়ে যান সেতুপতি। সূত্রের খবর, এই সিনেমায় অভিনয়ের জন্য শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট থেকে সেতুপতি ২১ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন।

Vijay Sethupathi

৫) ডায়েট থেকে দূরত্ব বজায়:

২০২২ সালে মুক্তি পাওয়া কমল হাসানের ‘বিক্রম’ ছবির কথা মনে আছে? ছবিতে ড্রাগ ডিলার সন্ধানমের চরিত্রে বিজয় সেতুপতির এন্ট্রিটা ছিল এককথায় দুরন্ত! রাস্তায় দুর্ঘটনার পর উল্টে পড়ে থাকা অটোর মধ্যে থেকে হেলেদুলে বেরিয়ে আসছেন খলনায়ক। শরীরের ঊর্ধাঙ্গ একেবারে অনাবৃত। কাঁধের মাঝে একটি ট্যাটু, আর সামনে থলথলে ভুঁড়ি। যখন অভিনেতারা সুঠাম শরীর পর্দায় তুলে ধরার জন্য জিমে ছোটেন, সেইসময় বিজয় সেতুপতি তাঁর এই নাদুস-নুদুস শরীর দেখিয়েই দর্শকদের মাত করে দিয়েছেন। আসলে অভিনেতা এরকমই। তিনি কোনওকালেই ডায়েটে বিশ্বাসী নন। একটি সাক্ষাৎকারে বিজয়কে সেকথা নিজের মুখেই বলতে শোনা গিয়েছিল। অভিনেতা স্বীকার করেছিলেন, তিনি ভাল খাবার খেয়ে মন তরতাজা রাখায় বেশি বিশ্বাসী। তাই ডায়েট থেকে বরাবর দূরত্ব বজায় রাখেন।

Vijay Sethupathi

অ্যাকশন-থ্রিল-অ্যাকশন! এই তিন মন্ত্রে 'জওয়ান' যেন দাবানল


```