Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

শাহরুখ খান আর আল্লু অর্জুন এক সিনেমায়? ধামাকাদার খবর দিলেন দক্ষিণী অভিনেতা বিজয়

দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার স্বপ্ন এক ছবিতে একসঙ্গে কাজ করবেন শাহরুখ খান ও আল্লু অর্জুন!

শাহরুখ খান আর আল্লু অর্জুন এক সিনেমায়? ধামাকাদার খবর দিলেন দক্ষিণী অভিনেতা বিজয়

ফাইল চিত্র

শেষ আপডেট: 3 May 2025 21:08

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার স্বপ্ন এক ছবিতে একসঙ্গে কাজ করবেন শাহরুখ খান ও আল্লু অর্জুন! বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির মধ্যে বিভাজনের দেওয়াল ভেঙে দিয়ে একত্রে কাজ করার কথা বললেন ‘অর্জুন রেড্ডি’ খ্যাত এই তারকা।

সম্প্রতি মুম্বইয়ে আয়োজিত ‘ওয়েভস সামিট’-এর একটি আলোচনাচক্রে হাজির হয়েছিলেন বিজয়। মডারেটর হিসেবে ছিলেন করণ জোহর। সেখানে করণকে উদ্দেশ করে বিজয় বলেন, “শাহরুখ খান এবং আল্লু অর্জুন— যদি এঁরা একসঙ্গে পর্দায় আসেন, তাহলে সেটা শুধু একটা ছবি হবে না, সেটা হবে একতা, উদযাপন আর শক্তির প্রতীক।”

“দেশকে এক করতে হলে, সিনেমাও এক হতে হবে”— বিজয়ের বক্তব্যে উঠে এল এমনই ভাবনা। তাঁর মতে, “ভারতীয় ছবির এখন দরকার একটা ধামাকা। উত্তর আর দক্ষিণের ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগই পারে নতুন দিগন্ত খুলতে।”

শাহরুখের শেষ ছবির ৮০০-১০০০ কোটির সাফল্য, আর ‘পুষ্পা ২’-কে ঘিরে ১০০০ কোটির প্রত্যাশা— দুই ইন্ডাস্ট্রির শক্তিকে একত্র করলে যে বিস্ফোরণ ঘটতে পারে, সেটাই তুলে ধরেন বিজয়। “এই ধরনের কোল্যাবরেশন শুধু বক্স অফিসে নয়, ভারতীয় সিনেমার ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ,” তাঁর স্পষ্ট বার্তা।

তাঁর নিজস্ব অভিজ্ঞতাও ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। ‘লাইগার’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করলেও সেই ছবি প্রত্যাশা পূরণ করতে পারেনি। কিন্তু ব্যর্থতা তাঁকে শিখিয়েছে। “উত্তর বনাম দক্ষিণ— এই প্রতিযোগিতা কোনওদিন ফলপ্রসূ হবে না। একসঙ্গে এগোলে তবেই ভারতীয় সিনেমা আন্তর্জাতিক স্তরে শক্ত অবস্থান নিতে পারবে,” মত বিজয়ের।

‘কমরেড’ থেকে ‘অর্জুন রেড্ডি’— একাধিক ব্লকবাস্টার উপহার দেওয়া বিজয় মনে করেন, এখন সময় এসেছে একে অপরকে প্রতিযোগী না ভেবে সহযোগী ভাবার। “বলিউড আর সাউথ যদি সত্যিই হাত মিলিয়ে কাজ করে, তাহলে সেটা হবে কেবল সিনেমার জয় নয়, ভারতীয় সংস্কৃতির জয়,” সংলাপ ছুঁয়ে গেল শ্রোতাদের হৃদয়।


```