Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিবস্ত্র হয়ে হিমালয়ে ঘুরছেন বিদ্যুৎ জামওয়াল! বলি অভিনেতার কী হল

"প্রতি বছর ৭-১০ দিন আমি এভাবেই একা হিমালয়ের কোলে জলে-জঙ্গলে কাটিয়ে আসি। প্রকৃতির কোলে নিজেকে খুঁজে পাই।"

বিবস্ত্র হয়ে হিমালয়ে ঘুরছেন বিদ্যুৎ জামওয়াল! বলি অভিনেতার কী হল

শেষ আপডেট: 10 December 2023 13:54

দ্য ওয়াল ব্যুরো: গায়ে সুতোর লেশমাত্র নেইজামা-প্যান্ট খুলে, সম্পূর্ণ বিবস্ত্র হয়ে হিমালয়ের জলে-জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন বলিউড অভিনেতা বিদ্যুৎ জামওয়াল। প্রকৃতির সঙ্গে একাত্ম হতে প্রতিবছরেই এমনটা করে থাকেন তিনি। এবারও তার অন্যথা হয়নি। তাই নগ্ন হয়ে গত কয়েকদিন ধরেই জঙ্গলের মধ্যে দিন কাটাচ্ছেন তিনি। তাঁর এই সোলো ট্রিপের তিনটি ছবিও বিদ্যুৎ পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

রবিবার সকালে পোস্ট করা সেই ছবিগুলির একটিতে দেখা যাচ্ছে, নগ্ন অবস্থায় নদীর জলে পা ডুবিয়ে বসে আছেন অভিনেতা। দ্বিতীয় ছবিতে ধরা পড়েছে তাঁর পাহাড়ি নদীতে নেমে স্নান করার মুহূর্ত। আর তৃতীয় ছবিতে তাঁকে ওই নগ্ন অবস্থাতেই জঙ্গলের মধ্যে কাঠ জ্বালিয়ে রান্না করতে দেখা গিয়েছে। ছবিগুলি পোস্ট করতেই অভিনেতাকে নিয়ে নিন্দেমন্দ শুরু হয়। কেউ কেউ তাঁকে ‘পাগল’ বলেও কটাক্ষ করেন।

ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে বিশেষ বার্তাও দিয়েছেন বিদ্যুৎ। তিনি লেখেন, “ফিরে গেলাম ঈশ্বরের বাসস্থান হিমালয়ের কোলেআমি এই কাজটা আজ থেকে ১৪ বছর আগে শুরু করেছিলাম। কিছু বুঝে ওঠার আগেই এই কাজ আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠল। প্রতি বছর ৭-১০ দিন আমি এভাবেই একা হিমালয়ের কোলে জলে-জঙ্গলে কাটিয়ে আসি। প্রকৃতির কোলে নিজেকে খুঁজে পাই।”

তিনি এদিন আরও লেখেন, “বিলাসবহুল জীবন ছেড়ে জঙ্গলে আসলে বুঝতে পারি আমি আসলে কে, এই প্রকৃতির কাছে আমি কতটা ক্ষুদ্র। আমার কমফোর্ট জোন ছেড়ে বেরিয়ে এসে সত্যিই ভাল থাকি।” অভিনেতার এই পোস্ট নিয়ে রীতিমত হইচই পড়ে গিয়েছে। অনেকেই তাঁর এহেন কাজ দেখে ঠাট্টা-তামাশা শুরু করেছেন। যদিও সেসব কটাক্ষকে পাত্তা না দিয়ে নিজের মতো করে সময় কাটাতে ব্যস্ত বিদ্যুৎ


```