
শেষ আপডেট: 29 July 2022 11:27
দ্য ওয়াল ব্যুরো: রণবীর সিংয়ের (Ranveer Singh) নগ্ন ফটোশ্যুট (nude photoshoot) নিয়ে দেশজুড়ে বিতর্ক অব্যাহত। তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআরও। অনুরাগীরা যেমন সাহসী তকমা দিয়ে প্রশংসায় ভরিয়েছেন প্রিয় অভিনেতাকে, তেমনই তীব্র সমালোচনার শিকারও হয়েছেন তিনি। এই ফটোশ্যুট নিয়ে নানা মুনির নানা মত। তবে, রণবীর সিংয়ের এই সাহসী পদক্ষেপ নিয়ে বোধহয় সবচেয়ে বড় বোমা ফাটালেন আরেক বলিউড তারকা বিদ্যা বালনই (Vidya Balan)।
‘কুছ তো লোগ কহেঙ্গে’, ‘শামশেরা’র ব্যর্থতা নিয়ে দীর্ঘ পোস্ট সঞ্জয় দত্তের
আলিয়া ভাট, অর্জুন কাপুর, স্বরা ভাস্করের মতো তারকারা ইতিমধ্যেই রণবীরের পাশে দাঁড়িয়েছেন। আর এবার 'খিলজি'র ফটোশ্যুট নিয়ে বিদ্যা বললেন, 'কোনও পুরুষ এরকম কাজ করছেন, সেটা তো দেখাই যায় না প্রায়। আমাদেরও একটু দেখতে দিন। মেয়েদেরকেও একটু চোখের আরামের সুযোগ করে দিন।'

এখানেই না থেমে এফআইআর দায়ের নিয়েও মন্তব্য করেন বিদ্যা। বলেন, 'রণবীরের এই ফটোশ্যুটের জেরে মহিলাদের মানসিকতা আঘাত পাবে, এমনটা একেবারেই ঠিক নয়। মেয়েরাও পুরুষদের থেকে এমন ছবি দেখতে চায়।' একথা বলেই হেসে ফেলেন বিদ্যা। সহজ কথায় জানিয়ে দেন, বিষয়টি খুবই ছোট্ট। এই নিয়ে এত বাড়াবাড়ির প্রয়োজন নেই।
বলিউডের অন্যান্য দাপুটে এবং সাহসী অভিনেতাদের মধ্যে বিদ্যা অন্যতম। 'দ্য ডার্টি পিকচার'-এর মতো সিনেমা রয়েছে যাঁর ঝুলিতে, তিনি যে এমনই মতামত রাখবেন এতে আশ্চর্যের তো কিছুই নেই। বরাবরই স্পষ্ট কথা বলতে রাখঢাক পছন্দ করেন না তিনি। সহজ ভাষায় জবাব দিতেই বিশ্বাসী বিদ্যা। তাই এবারও চুপ থাকলেন না।