Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'মায়ের শহরে এমন ঘটনা! বিশ্বাসই হয়নি' ভুলভুলাইয়ার প্রচারে এসে আরজি কর নিয়ে বিদ্যা

কাজ, নতুন ছবি, প্রচারের ব্যস্ততার মাঝেও যে আরজি করের ঘটনা তাঁর চোখ এড়িয়ে যায়নি তা স্পষ্ট বোঝা যায় কথায়।

'মায়ের শহরে এমন ঘটনা! বিশ্বাসই হয়নি' ভুলভুলাইয়ার প্রচারে এসে আরজি কর নিয়ে বিদ্যা

ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম (বিদ্যা বালান)

শেষ আপডেট: 29 October 2024 01:01

দ্য ওয়াল ব্যুরো: ভুলভুলাইয়া ৩-এর প্রচারে সোমবার কলকাতায় আসেন কার্তিক আরিয়ান ও বিদ্যা বালান। কালো সালোয়ার কামিজ পরে দীপাবলির সাজে সেজেছিলেন অভিনেত্রী। প্রচার সংক্রান্ত কাজের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরজি কর প্রসঙ্গে কথা বলেন। জানান, এই ঘটনা শহরে হয়েছে বলে বিশ্বাসই করতে পারেননি তিনি। 

বাংলার সঙ্গে বিদ্যার যোগ বহু পুরনো। বাংলায় কথাও বলেন তিনি মাঝেমধ্যে। কাহানির শুটিংয়ের সময় বাংলাকে অনেকটাই কাছ থেকে দেখেছিলেন তিনি। তারপর শহরে এসেছেন বহুবার। কিন্তু এবার এক অদ্ভুত পরিস্থিতিতে শহরে পা রাখলেন। 


কাজ, নতুন ছবি, প্রচারের ব্যস্ততার মাঝেও যে আরজি করের ঘটনা তাঁর চোখ এড়িয়ে যায়নি তা স্পষ্ট বোঝা যায় কথায়। সাংবাদিকদের মুখোমুখি হয়েই এই ঘটনার বীভৎসতা তাঁকে কীভাবে নাড়িয়ে দিয়েছিলেন সেবিষয়ে জানান। 

বিদ্যা বলেন, 'আমার সবসময় মনে হয় কলকাতা-সহ গোটা পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে মহিলাদের খুবই সম্মান দেওয়া হয়। শুধু মুখের কথা নয়, সত্যিই এখানে মহিলাদের শ্রদ্ধা করা হয়। যখন এখানে এমন ঘটনা ঘটেছে বলে শুনি, আমি অবাক হই। আমি স্তব্ধ হয়ে যাই।'

অগস্ট থেকে আরজি করের ঘটনায় প্রতিবাদ চলছে। এই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। ঘটনার আঁচ পৌঁছেছে শহর ছাড়িয়ে দেশ-বিদেশে। এই ঘটনায় ভাবিয়েছে অভিনেত্রীকেও। তিনি বলেন, 'আমি যখন এই ঘটনার কথা শুনি, বিশ্বাসই করতে পারিনি এমন হয়েছে। এটা তো মায়ের শহর। এখানে কীভাবে এমন ঘটনা হল, আমি সত্যিই বুঝতে পারছি না।'

প্রসঙ্গত, ১ নভেম্বর মুক্তি পাচ্ছে ভুলভুলাইয়া ৩। নায়ক কার্তিক আরিয়ান। মঞ্জুলিকার ভূমিকায় দর্শকদের মনোরঞ্জনে হাজির হচ্ছেন বিদ্যা। তারই প্রচারে এসে একাধিক বিষয় শেয়ার করেন তিনি। সহ অভিনেতার প্রশংসাও করেন। নিজে যে ভূতে বিশ্বাস করেন, সেকথা জানান। তবে, তাঁর কথায়, 'যতক্ষণ তেনাদের দেখতে পাচ্ছি না ততক্ষণ ঠিক আছে। খুশি আমি।'


```